Saturday , 8 March 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

পুলিশ সহায়ক হিসেবে নিয়োগ পাচ্ছেন ৫০০ জন: ডিএমপি কমিশনার

প্রতিবেদক
Newsdesk
March 8, 2025 3:41 pm

নিজস্ব প্রতিবেদক :

ঢাকার বিভিন্ন শপিংমল ও এলাকাভিত্তিক প্রাইভেট নিরাপত্তাব্যবস্থার দায়িত্ব পালনে ৫০০ জনকে পুলিশ সহায়ক হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

শনিবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএনপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ডিএমপি কমিশনার।

ডিএমপি কমিশনার বলেন, ঢাকার বিভিন্ন শপিংমল ও এলাকাভিত্তিক প্রাইভেট নিরাপত্তাব্যবস্থার দায়িত্ব পালনে অভিজ্ঞ লোকজনকে পুলিশ সহায়ক হিসেবে এক মাসের জন্য নিয়োগ দেওয়া হচ্ছে। তারা পুলিশের মতোই কাজ করবেন। যে কোনো অপরাধীকে গ্রেফতারের ক্ষমতাও তাদের দেওয়া হবে।

তিনি আরও বলেন, ডিএমপি থেকে তাদের হাতে একটি ব্যাজ দেওয়া হবে। পুলিশের ক্ষমতা অনুসারে তারা ক্ষমতা প্রয়োগ করবেন। অপরাধী ধরতে গিয়ে এই পুলিশ সহায়কদের কেউ হামলার শিকার হলে ‘পুলিশ অ্যাসল্ট’ হিসেবে বিবেচনা করে মামলা দায়ের করা হবে।

সর্বশেষ - রাজনীতি