Monday , 28 April 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

পুলিশ সুপার আব্দুল মান্নান বরখাস্ত

প্রতিবেদক
Newsdesk
April 28, 2025 3:44 pm

নিজস্ব প্রতিবেদক :

রাষ্ট্রপতির আদেশক্রমে সিলেট জেলা পুলিশের সাবেক পুলিশ সুপার বর্তমানে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত আব্দুল মান্নানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সোমবার (২৮ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়, রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত সিলেট জেলা পুলিশের সাবেক পুলিশ সুপার আব্দুল মান্নানের বিরুদ্ধে গোপালগঞ্জ মডেল থানায় গত ৮ জানুয়ারি মামলা হয়। এই মামলায় গত ৯ ফেব্রুয়ারি তাকে গ্রেপ্তার করা হয়।

প্রজ্ঞাপন আরও বলা হয়, আব্দুল মান্নান বর্তমানে কারাগারে আছেন। তাকে সরকারি চাকরি আইন, ২০১৮-এর বিধান অনুযায়ী ৯ ফেব্রুয়ারি থেকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।

বিধি অনুযায়ী, আব্দুল মান্নান খোরপোশ ভাতা পাবেন। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত