রবিবার , ২২ জুন ২০২৫ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

পৃথক সচিবালয় হলে বিচার বিভাগের স্বায়ত্তশাসন নিশ্চিত হবে: ইউনূস

প্রতিবেদক
Newsdesk
জুন ২২, ২০২৫ ১১:২৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বিচার বিভাগের পৃথক সচিবালয় হলে স্বায়ত্তশাসন নিশ্চিত হবে, হস্তক্ষেপ মুক্ত হবে বিচার বিভাগ, নিশ্চিত হবে স্বাধীনতা ও জবাবদিহিতা।

আজ রবিবার বিকালে রাজধানীর একটি অভিজাত হোটেলে বিচার বিভাগীয় জাতীয় সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড এফিসিয়েন্সি’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে বাংলাদেশ সুপ্রিম কোর্ট।

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন এবং ইউএনডিপির প্রতিনিধি স্টিফান লিলার। স্বাগত বক্তব্য দেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলাম।

প্রধান উপদেষ্টা বলেন, ‘‘বিগত বছরগুলোতে বিচার বিভাগের স্বাধীনতা ছিল না। বিচার বিভাগ যেন স্বাধীনভাবে কাজ করতে পারে, সেজন্য সংস্কার প্রয়োজন। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করণে পৃথক সচিবালয়ের বিকল্প নেই।’’

তিনি আরও বলেন, ‘‘জুলাই অভ্যুত্থানে রাষ্ট্র সংস্কারের জন্য যে সুযোগ তৈরি হয়েছে, তা আর কখনও আসবে না। এ সুযোগ হারাতে দেয়া যাবে না। জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমাদের অনেক দূর যেতে হবে।’’

ড. ইউনূস বলেন, ‘‘আজকে আমাদের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। কারণ আমরা সামনে জুলাই অভ্যুত্থানের এক বছর উদযাপন করবো। আমাদের তরুণরা রক্তের বিনিময়ে তাদের প্রত্যাশা জানিয়েছে এবং আমাদের দায়িত্ব হচ্ছে, তাদের নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া।’’

তিনি আরও বলেন, ‘‘বাংলাদেশের মানুষ একটা জটিল পরিস্থিতির মধ্যে আছে। হাজারো মানুষের ত্যাগের মধ্যে দিয়ে হওয়া জুলাই গণঅভ্যুত্থান আমাদের ঐক্যবদ্ধ হওয়ার প্রমাণ। এখন আমরা যারা বেঁচে আছি, তাদের ওপর কিছু দায়িত্ব অর্পিত হয়েছে। এই দায়ভার শেষ তখনই হবে, যখন জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধের ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।’’

তিনি বলেন, ‘‘জুলাই অভ্যুত্থান ক্ষমতার পালাবদলের জন্য হয়নি। গ্রাম থেকে শহর পর্যন্ত যে গভীর আধিপত্য ও পক্ষপাতিত্ব রয়ে গেছে, তা ভেঙে ফেলার তীব্র আকাঙ্ক্ষার মধ্য দিয়ে এটি ইন্ধন পেয়েছিল। বিপ্লবের প্রতি আমাদের লক্ষ্য- আমাদের সব কর্মের দ্বারা পরিচালিত একটি ন্যায়বিচার, স্বাধীনতা, সাম্য ও মর্যাদা সৃষ্টি করা।’’

ড. ইউনূস আরও বলেন, ‘‘চলমান সংস্কারের একজন স্টেকহোল্ডার হিসেবে আমাদের যা করার কথা, আমরা তাই করছি। যখন আমরা সংস্কারের কথা বলি, তখন কিন্তু অল্প কোনও কিছুর কথা বলি না, যেটি সময় এবং ক্ষমতার চাপে নষ্ট হয়ে যেতে পারে। আমরা সেসব কাজের কথাই বলছি- যেগুলো বিগত ৫৪ বছরে করা হয়নি। আমরা সেই পরিবর্তনের কথা বলি, যা শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠা করবে।’’

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

এমপি-মন্ত্রীসহ পলাতক সবাইকে আইনের আওতায় আনা হবে: প্রেস সচিব

জিম্বাবুয়ে ফেরত দুই নারী ক্রিকেটার ওমিক্রনে আক্রান্ত

জিম্বাবুয়ে ফেরত দুই নারী ক্রিকেটার ওমিক্রনে আক্রান্ত

চবিতে ফের ছাত্রলীগের দু’গ্রুপের ধাওয়া-পালটা ধাওয়া

চবিতে ফের ছাত্রলীগের দু’গ্রুপের ধাওয়া-পালটা ধাওয়া

র‍্যাব বিলুপ্তির বিষয়ে জাতিসংঘের প্রস্তাবে সবাই বসে সিদ্ধান্ত নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাজধানীতে সাত তলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

খামেনির মৃত্যু নিয়ে বিশ্বনেতাদের প্রতিক্রিয়া

লালমনিরহাট থেকে কেঁদে ফিরে গেলেন জার্মানি জামাই প্যাট্রিক

লালমনিরহাট থেকে কেঁদে ফিরে গেলেন জার্মানি জামাই প্যাট্রিক

জাতীয়সহ স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার: প্রধান উপদেষ্টা

নিবন্ধন পেতে ইসিতে ৫ রাজনৈতিক দলের আবেদন

এমপিওভুক্ত হলেন ৮ হাজার ৮০৭ শিক্ষক-কর্মচারী