Saturday , 8 February 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

ফার্মগেট থেকে উদ্ধার করা ৩টি হাতবোমা নিষ্ক্রিয় করল সিটিটিসি

প্রতিবেদক
Newsdesk
February 8, 2025 5:12 pm

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর ফার্মগেট এলাকায় ৩টি হাতবোমা উদ্ধার করেছে  ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) বোম্ব ডিসপোজাল টিম।পরে আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে সেগুলো নিষ্ক্রিয় করা হয়।

শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে ফার্মগেট এলাকার আনন্দ সিনেমা হলের সামনে ফুটপাতে পাওয়া যায় এ তিনিটি হাতবোমা। খবর পেয়ে সিটিটিসির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সেগুলো নিয়ে পুরাতন বাণিজ্য মেলা মাঠে যথাযথ প্রক্রিয়ায় নিস্ক্রিয় করে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেছেন।

এ বিষয়ে ডিএমপি এক বিজ্ঞপ্তিতে জানায়, বেলা ১১টা ১০ মিনিটে জাতীয় জরুরি সেবা নম্বরে (৯৯৯) কলের মাধ্যমে পাওয়া সংবাদের ভিত্তিতে শেরেবাংলা নগর থানা পুলিশ জানতে পারে ফার্মগেট এলাকার আনন্দ সিনেমা হলের সামনের ফুটপাতে একটি কালো রঙের ব্যাগে তিনটি বোমা সদৃশ বস্তু রয়েছে। ওই সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে যায় এবং ঘটনাস্থল ও এর আশেপাশের প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করে।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ