Monday , 20 October 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন: রাষ্ট্রদূতকে তথ্য উপদেষ্টা

প্রতিবেদক
Newsdesk
October 20, 2025 8:07 pm

নিজস্ব প্রতিবেদক : 

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সরকার কাজ করছে। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের বিষয়ে কোনো ধরনের অনিশ্চয়তা নেই।

সোমবার (২০ অক্টোবর) বিকেলে ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত রুডিগার লোটজের সঙ্গে মন্ত্রণালয়ে সাক্ষাৎকালে মাহফুজ আলম এসব বলেন।

দেশে গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, সরকারের পক্ষ থেকে গণমাধ্যমের ওপর কোনো ধরনের চাপ নেই। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে ফোন করে কোনো গণমাধ্যমের ওপর হস্তক্ষেপ করা হচ্ছে না। গণমাধ্যম স্বাধীনভাবে সরকারের সমালোচনা করছে।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত রুডিগার লোটজ বাংলাদেশ ও জার্মানির মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদারের আগ্রহ প্রকাশ করেন। সাক্ষাতে জার্মানির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগ সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়।

সাক্ষাৎকালে জার্মান দূতাবাসের রাজনৈতিক ও প্রেস অফিসার শারনিলা নুজহাত কবির উপস্থিত ছিলেন।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

কারাগারে বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত

রোগীর মৃত্যুতে ১০ লাখ টাকা দাবির অভিযোগ : মতিঝিল ইসলামী ব্যাংক হাসপাতালে হামলার নেতৃত্বে যুবদল নেতা

শেরপুরে কৃষি কর্মকর্তাকে পেটালেন ছাত্রদল নেতা

বাণিজ্যিক কাজে হাতি ব্যবহারে লাইসেন্স বন্ধের নির্দেশ

কাল বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষায় বসছেন সেই আনিসা

প্রধানমন্ত্রীকন্যা জাইমা রহমানের প্রশ্ন— দালাল ধরলে কেন দ্রুত কাজ হয়

রাতে বালু জব্দ, নিলামের নামে শত ব্যবসায়ীর বালু লুটের অভিযোগ

বিদেশে বাংলাদেশের সব মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ

ভারতকে হারিয়ে সাফের ফাইনালে বাংলার মেয়েরা

যুদ্ধবিরতি বিলম্বের জন্য হামাসকে দোষারোপ বাইডেনের