Monday , 28 September 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

ফ্যামিলি কার্ডের ভাতা নিয়ে সরকারের নতুন নির্দেশনা

প্রতিবেদক
Newsdesk
September 28, 2026 2:46 pm

নিজস্ব প্রতিবেদক :

ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় উপকারভোগীদের নিয়মিত ও সময়মতো ভাতার অর্থ পৌঁছাতে প্রতি মাসের ২০ থেকে ২৫ তারিখের মধ্যে শতভাগ নির্ভুল পে-রোল পাঠানোর নির্দেশ দিয়েছে সমাজসেবা অধিদপ্তর।

সমাজসেবা অধিদপ্তরের ফ্যামিলি কার্ড কর্মসূচি থেকে ২৭ সেপ্টেম্বর জারি করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে বলা হয়েছে, ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় ভাতার অর্থ উপকারভোগীদের নিজস্ব মোবাইল আর্থিক সেবা হিসাব, টাকাপে ও ব্যাংক হিসাবের মাধ্যমে জিটুপ পদ্ধতিতে সরাসরি পাঠানো হচ্ছে।

২০২৬-২৭ অর্থবছরে প্রতি মাসের কিস্তির অর্থ সঠিক ও প্রকৃত উপকারভোগীদের কাছে সময়মতো পৌঁছানো নিশ্চিত করতে সংশ্লিষ্ট উপজেলা ও শহর সমাজসেবা কর্মকর্তাদের নির্ভুল পে-রোল পাঠাতে হবে।

নির্দেশনায় বলা হয়েছে, প্রতি মাসের ২০ থেকে ২৫ তারিখের মধ্যে পে-রোল পাঠানোর আগে উপকারভোগীদের মোবাইল ও ব্যাংক হিসাব নম্বরসহ প্রয়োজনীয় তথ্য যাচাই, সংশোধন ও ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে হালনাগাদ করতে হবে।

এ ছাড়া বিদ্যমান নীতিমালা অনুযায়ী কোনো উপকারভোগীর মৃত্যু বা অন্য কোনো কারণে প্রতিস্থাপনের প্রয়োজন হলে সংশ্লিষ্ট কমিটির মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে তা বাস্তবায়ন করতে হবে।

চিঠিতে বলা হয়েছে, প্রতি মাসের ২০ থেকে ২৫ তারিখের মধ্যে সংশ্লিষ্ট উপজেলা ও সমাজসেবা কার্যালয় থেকে উপকারভোগীদের নিজস্ব মোবাইল আর্থিক সেবা, টাকাপে ও ব্যাংক হিসাবের অনুকূলে শতভাগ নির্ভুল পে-রোল পাঠানো নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

সমাজসেবা অধিদপ্তরের পরিচালক (সামাজিক নিরাপত্তা) মো. মোশাররফ হোসেন স্বাক্ষরিত চিঠিটি ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, রংপুর, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালকদের কাছে পাঠানো হয়েছে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

হাসপাতাল থেকে আজ ছেলে তারেক রহমানের বাসায় যাবেন খালেদা জিয়া

শপথ নিলেন নতুন ৭ প্রতিমন্ত্রী

অগ্নিসংযোগ ও হামলায় উত্তাল থাইল্যান্ডের দক্ষিণাঞ্চল

বরিশালে নৌকা-ঈগল সমর্থকদের সংঘর্ষ, ১২ মোটরসাইকেলে আগুন

ডিএমপির সব থানার ওসি বদলি, পরিবর্তন ১২ ডিসি পদেও

এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদ ইসলামের রিট

ছয় মাসে অনেক খেয়েছেন, মনে হচ্ছে দলটাকেই খেয়ে ফেলবেন: বিএনপির এমপি রফিকুল ইসলাম

৯ অক্টোবর সংস্কার প্রস্তাব জাতির সামনে তুলে ধরবে জামায়াত

সাকিব-রাব্বির ব্যাটে প্রোটিয়াদের বিশাল লক্ষ্য ছুড়ে দিলো বাংলাদেশ

সাকিব-রাব্বির ব্যাটে প্রোটিয়াদের বিশাল লক্ষ্য ছুড়ে দিলো বাংলাদেশ

প্রচার প্রচারণা গণতান্ত্রিক নাকি অগণতান্ত্রিক?

প্রচার প্রচারণা গণতান্ত্রিক নাকি অগণতান্ত্রিক?