Wednesday , 2 October 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

বাংলাদেশের পুলিশ সংস্কারে সহায়তা করবে ইতালি: রাষ্ট্রদূত

প্রতিবেদক
Newsdesk
October 2, 2024 9:21 pm


ডেস্ক রিপোর্ট :

ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো বলেছেন, ইতালি বাংলাদেশের পুলিশ সংস্কারে সহায়তা এবং দেশটিতে আনুষ্ঠানিক অভিবাসনের জন্য একসঙ্গে কাজ করবে।

বুধবার (২ অক্টোবর) ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতকালে রাষ্ট্রদূত এ মন্তব্য করেন।

আলোচনায় ইতালিতে নিরাপদ, সংগঠিত ও নিয়মিত অভিবাসন, অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা এবং পুলিশ সংস্কার প্রাধান্য পেয়েছে।

নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এক সপ্তাহ আগে প্রধান উপদেষ্টা ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে ইউনূস ইতালিতে বাংলাদেশ থেকে বড় আকারের আনুষ্ঠানিক অভিবাসনের আহ্বান জানান। আর মেলোনি বলেন, উভয় দেশেরই অবৈধ অভিবাসন ঠেকাতে জোর প্রচেষ্টা চালানো উচিত।

রাষ্ট্রদূত আলেসান্দ্রো বলেন, আমরা বাংলাদেশের অভিবাসীদের সুরক্ষা দিতে চাই। নিয়মিত অভিবাসনের প্রক্রিয়া আরও উন্নত করতে আমাদের কাজ করতে হবে।

ইতালির রাষ্ট্রদূত অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রচেষ্টার প্রশংসা করে নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণসহ পুলিশ সংস্কারে ইতালির সহায়তার প্রস্তাব দেন। তিনি বলেন, আমাদের পুলিশ বেশ কয়েকটি দেশে এ সহায়তা দিয়ে থাকে।

আলেসান্দ্রো আশা প্রকাশ করেন, দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য শিগগিরই ঘুরে দাঁড়াবে। বর্তমানে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য প্রায় ২.৫ বিলিয়ন মার্কিন ডলার।

এ ছাড়া ইতালি দূতাবাস শিগগিরই একটি চলচ্চিত্র উৎসব ও একটি ব্যালে অনুষ্ঠানের আয়োজন করবে বলেও জানান তিনি। সূত্র: বাসস

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

ন্যাশনাল ব্যাংকের আমানতকারীদের অর্থ ফেরত দিতে আবেদন গ্রহণ শুরু

অবসরের ঘোষণা দিলেন মাহমুদউল্লাহ

‘যুগপৎ আন্দোলনের সময় ঘোষিত ৩১ দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে’

গ্যাস–সংকটে শিল্পকারখানা ক্ষতিগ্রস্ত হচ্ছে, সমাধানে সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী

নির্বাচন সংশ্লিষ্টদের দক্ষতা বাড়াতে যুক্তরাজ্যের সহায়তা চেয়েছে ইসি

উখিয়ায় রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১০ পর্যটকের পোড়া লাশ হাসপাতাল মর্গে

নতুন তালিকায় ভিসা ছাড়াই ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

বিচার বিভাগের স্বচ্ছতা নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার: রাষ্ট্রপতি

অপরাধীদের হাতে লুটের অস্ত্র, নির্বাচনের নিরাপত্তা ঘিরে বড় শঙ্কা

বিশ্ব মানব পাচার বিরোধী দিবস আজ :মানব পাচারে প্রতারণার ডিজিটাল ফাঁদ ও সুরক্ষার উপায়