Tuesday , 30 January 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

বিজিবির নতুন ডিজি আশরাফুজ্জামান সিদ্দিকী

প্রতিবেদক
Newsdesk
January 30, 2024 7:31 pm


নিজস্ব প্রতিবেদক :

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। সেনা কর্মকর্তা আশরাফুজ্জামানকে এ নিয়োগ দিয়ে তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে ন্যস্ত করে মঙ্গলবার (৩০ জানুয়ারি) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক হিসেবে প্রেষণে পদায়ন করা হলো। এই সেনা কর্মকর্তা চাকরি সশস্ত্র বাহিনী বিভাগ থেকে জননিরাপত্তা বিভাগে ন্যস্ত করা হয়েছে। এছাড়া বর্তমান মহাপরিচালক মেজর জেনারেল এ. কে. এম. নাজমুল হাসানকে নিজ বাহিনীতে ফেরত নেয়া হয়েছে। গতবছরের জানুয়ারি মাসে নাজমুল হাসান বিজিবি প্রধানের দায়িত্ব পান।

সর্বশেষ - রাজনীতি