Wednesday , 17 January 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

বিশ্বে ধূমপায়ীদের সংখ্যা কমছে

প্রতিবেদক
Newsdesk
January 17, 2024 1:40 pm


ডেস্ক রিপোর্ট :

বিশ্বে ২০২২ সালে প্রতি পাঁচজনের মধ্যে মাত্র একজন ধূমপান করেছে বা অন্য তামাকজাত পণ্য সেবন করেছে। অথচ ২০০০ সালেও বিশ্বে প্রতি তিনজনের মধ্যে একজন ধূমপান করত।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে হুঁশিয়ার করে বলা হয়, মানুষের মধ্যে ধূমপান ছাড়ার প্রবণতা বাড়ায় নড়েচড়ে বসেছে নিষ্ঠুর তামাক কোম্পানিগুলো। তারা ভিন্ন উপায়ে মানুষকে তামাক সেবনে উৎসাহিত করতে চাইছে। তাই ধূমপান ছাড়ার চলতি প্রবণতা ধরে রাখার সংগ্রামও অব্যাহত রাখতে হবে।

তবে বর্তমানে যে হারে ধূমপান ছেড়ে দেওয়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, এই ধারা অব্যাহত থাকলে আগামী ২০৩০ সালের মধ্যে বিশ্বের অন্তত ১৫০টি দেশ ধূমপান ও তামাকজাত পণ্যের ব্যবহার নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য সাফল্য লাভ করবে বলে জানিয়েছে ডব্লিউএইচও।

ধূমপায়ীদের সংখ্যা কমতে থাকলেও ধূমপানজনিত কারণে মৃত্যুর সংখ্যায় শিগগির বড় কোনো হ্রাস ঘটার সম্ভাবনা আপাতত নেই।

ডব্লিউএইচওর প্রতিবেদনে এ প্রসঙ্গে বলা হয়েছে, যেসব দেশ ধূমপান নিয়ন্ত্রণে ইতোমধ্যে দৃঢ় পদক্ষেপ নিয়েছে, তামাকজনিত কারণে মৃত্যুর হার হ্রাস বা এ জাতীয় কোনো বড় পরিবর্তন দেখতে হলে সেইসব দেশকে অন্তত আরও ৩০ বছর অপেক্ষা করতে হবে।

প্রাপ্তবয়স্ক ধূমপায়ীদের মধ্যে ধূমপান ত্যাগের প্রবণতা বৃদ্ধি পেলেও অপ্রাপ্তবয়স্ক ধূমপায়ীদের ধূমপান ত্যাগের ক্ষেত্রে তেমন কোনো সাফল্য এখনও আসেনি।

ডব্লিউএইচওর তথ্যমতে, বিশ্বে বর্তমানে অন্তত ৩ কোটি ৭০ লাখ অপ্রাপ্তবয়স্ক সিগারেট বা অন্য তামাকজাত পণ্য সেবনে অভ্যস্ত। এই অপ্রাপ্তবয়স্কদের সবাই ১৩ থেকে ১৫ বছর বয়সি কিশোর-কিশোরী। বর্তমানে বিশ্বে যত ধূমপায়ী রয়েছেন, তাদের মধ্যে এই কিশোর-কিশোরীদের হার অন্তত ১০ শতাংশ।

সূত্র : ডয়েচে ভেলে

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

একটি ধর্মভিত্তিক দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে: রিজভী

ডিপজলের নামে হত্যা মামলা

বেইলি রোডে অগ্নিকাণ্ড: রোগীদের জন্য ১৭ সদস্যের মেডিকেল বোর্ড গঠন

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষাই বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী

একই ব্যক্তি প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান হতে পারবেন না, সিদ্ধান্ত কমিশনের

দুর্গাপুরে ইয়ুথ লিডারশীপ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

লিবিয়ার উপকূলে নৌকাডুবিতে ৫০ অভিবাসনপ্রত্যাশীর নিখোঁজ

সাগর-রুনি হত্যা: ৯২ বারের মতো পেছাল তদন্ত প্রতিবেদন

লাকসামে ডাকাতিয়া নদীতে আর্চ সেঁতুর নির্মাণ কাজ পাঁচ বছরেও শেষ হয়নি