বুধবার , ২৪ ডিসেম্বর ২০২৫ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

মগবাজারে ককটেল বিস্ফোরণে একজন নিহত

প্রতিবেদক
Newsdesk
ডিসেম্বর ২৪, ২০২৫ ৯:২৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর মগবাজারে দুর্বৃত্তদের ছোড়া বোমার বিস্ফোরণে সিয়াম নামের এক যুবক নিহত হয়েছেন।

বুধবার সন্ধ্যায় মগবাজার মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভের সামনে ফ্লাইওভারের নিচে এ ঘটনা ঘটে।

একজন প্রত্যক্ষদর্শী জানান, সিয়াম চা অর্ডার দিয়ে দাঁড়িয়েছিলেন। সেসময়ই ওপড় থেকে ককটেল ছুড়ে মারা হয়, যা তার মাথায় লাগে। বোমার আঘাতে তার মাথার খুলি উড়ে গেছে।

নিহতের স্বজনরা জানান, সিয়াম একটি বেসরকারি ফ্যাক্টরিতে কর্মরত ছিলেন। ঘটনার সময় তিনি ওই এলাকায় অবস্থান করছিলেন। প্রথমে তার পরিচয় নিশ্চিত করা না গেলেও পরে স্বজনরা এসে তাকে শনাক্ত করেন।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে। ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে বোমা নিক্ষেপের পর দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়।

পুলিশ জানায়, মগবাজার জাহিদ কার ডেকোরেশনের কর্মী ছিলেন নিহত সিয়াম। দোকান থেকে নাস্তা নেয়ার জন্য নিহত সিয়াম ঘটনাস্থলে এসে ছিলেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ফ্লাইওভারের ওপর থেকে বোমাটি নিচে নিক্ষেপ করা হয়েছে। বোমা নিক্ষেপের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণের কাজ চলছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।

 

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

ঢাবির এক শিক্ষক ও দুই ছাত্রের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

দেশের সব বিমানবন্দরে বিটিভি দেখানোর নির্দেশ

দেশের সব বিমানবন্দরে বিটিভি দেখানোর নির্দেশ

রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে নির্বাচনের প্রস্তুতি নিতে হবে: ডিএমপি কমিশনার

রংধনু গ্রুপের পরিচালক মিজান গ্রেপ্তার

মন্ত্রিসভায় যাবো না, জাপাই কার্যকর বিরোধীদল: চুন্নু

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন তামিম

গণপরিষদের মাধ্যমেই সংবিধান সংস্কার করতে হবে: নাহিদ ইসলাম

ডিবেট কেন ১১৬ জন আলেম বিতর্কিত? লাইভে আছেন তালিকাভূক্ত আলেম

ডিবেট কেন ১১৬ জন আলেম বিতর্কিত? লাইভে আছেন তালিকাভূক্ত আলেম

বাণিজ্যিক কাজে হাতি ব্যবহারে লাইসেন্স বন্ধের নির্দেশ

৯০ দিনের মধ্যে সংসদ নির্বাচন না দেয়ায় সংবিধান লঙ্ঘন করেছেন প্রধান উপদেষ্টা: মাহবুব উদ্দিন খোকন