বুধবার , ১০ জানুয়ারি ২০২৪ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

মন্ত্রিসভার শপথ নিতে ফোন পেলেন যারা

প্রতিবেদক
Newsdesk
জানুয়ারি ১০, ২০২৪ ৮:৪২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

নতুন মন্ত্রিসভায় শপথ নেওয়ার জন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে অনেকেই ইতিমধ্যে ফোন পেয়েছেন।

বুধবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মো. মাহবুব হোসেন ফোন দেওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

নতুন মন্ত্রীরা বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় গণভবনে শপথ নেবেন। রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন। শপথগ্রহণ শেষে নবনিযুক্ত মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ নিজ নিজ শপথবাক্যে স্বাক্ষর করবেন।

ফোন পাওয়াদের তালিকায় পুরনোদের মধ্যে রয়েছেন ওবায়দুল কাদের, আনিসুল হক, জাহাঙ্গীর কবির নানক, আসাদুজ্জামান খান, তাজুল ইসলাম, হাছান মাহমুদ, দীপু মনি, আব্দুর রাজ্জাক, মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাধন চন্দ্র মজুমদার, ফরহাদ হোসেন, নুরুল মজিদ হুমায়ূন,

এছাড়া নতুন মুখের মধ্যে রয়েছেন বাহাউদ্দিন নাছিম, মো. এ আরাফাত, সাজ্জাদুল হাসান, জিয়াউদ্দিন আহমেদ, ড. সেলিম মাহমুদ, আবুল কালাম আজাদ।

সূত্রে জানা গেছে, বর্তমান মন্ত্রিসভায় আনিসুল হক আইন মন্ত্রণালয়, আসাদুজ্জামান খান স্বরাষ্ট্র, তাজুল ইসলাম স্থানীয় সরকার, হাছান মাহমুদ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং দীপু মনি শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে রয়েছেন। মহিবুল হাসান চৌধুরী রয়েছেন শিক্ষা উপমন্ত্রী হিসেবে।

তবে নতুন মন্ত্রণালয়ে তাদের কি পদ দেওয়া হবে তা পূর্ণাঙ্গভাবে জানা যাবে দপ্তর বণ্টনের পর।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

উদ্ভট কথা বলে জনগণকে বিভ্রান্ত করছে সরকার : রিজভী

চাঁদাবাজি নির্মূল ও ১০-১৫ বছরের বাজার সিন্ডিকেট ভেঙে দিতে কাজ চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহী রংপুর বিভাগের ৬৯ আসনের মনোনয়ন চূড়ান্ত: ওবায়দুল কাদের

চ্যাম্পিয়ন বাংলাদেশ, সাবিনা বললেন, এই ট্রফি ১৮ কোটি মানুষের

চ্যাম্পিয়ন বাংলাদেশ, সাবিনা বললেন, এই ট্রফি ১৮ কোটি মানুষের

একটি মহল অন্তর্বর্তী সরকারকে অনির্দিষ্টকাল ক্ষমতায় রাখতে চায় : মির্জা ফখরুল

বাংলাদেশের সহযোগিতার মনোভাব আশা করে ভারত: প্রণয় ভার্মা

গত অর্থবছরে নতুন ৭টি দেশে ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ করেছে ওয়ালটন

জ্বালানি ঘাটতি প্রশমিত করতে সরকার অফশোর গ্যাস উত্তোলন বেছে নিয়েছে : প্রধানমন্ত্রী

আওয়ামী লীগের মৃত্যু ঢাকায়, দাফন দিল্লিতে: সালাহউদ্দিন

খুলনায় হাত-পা বাঁধা, মুখে পলিথিন জড়ানো লাশ উদ্ধার