মঙ্গলবার , ২৯ জুলাই ২০২৫ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

মামলার তদন্ত সুষ্ঠু ও ন্যায়সঙ্গত করার নির্দেশ ডিএমপি কমিশনারের

প্রতিবেদক
Newsdesk
জুলাই ২৯, ২০২৫ ৬:৩৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

মামলার তদন্ত কাজ সুষ্ঠু ও ন্যায়সঙ্গতভাবে সম্পন্ন করতে ঢাকা মহানগর পুলিশের প্রতিটি সদস্যকে নির্দেশ দিয়েছেন ডিএমপি কশিমনার শেখ মো. সাজ্জাত আলী।

মঙ্গলবার (২৯ জুলাই) সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি এ নির্দেশ দেন।

কমিশনার বলেন, ‘তদন্ত একটি জটিল কিন্তু গুরুত্বপূর্ণ কাজ। আপনারা যেন তদন্ত কার্যক্রম সুষ্ঠু ও ন্যায়সঙ্গতভাবে সম্পন্ন করেন, সেদিকে বিশেষ নজর দিতে হবে। বর্তমানে আদালতে জমা দেওয়া চার্জশিটের তুলনায় সাজার হার কম। এই হার বাড়াতে তদন্তের মান উন্নত করতে হবে। প্রয়োজনে ঊর্ধ্বতন কর্মকর্তা বা অভিজ্ঞদের পরামর্শ গ্রহণ করতে হবে।’

ঢাকা মহানগরবাসীর প্রতি পুলিশ বাহিনীর দায়িত্বশীলতা, পেশাদারিত্ব এবং সেবার মান বৃদ্ধির লক্ষ্যে ডিএমপির বিভিন্ন বিভাগে কর্মরত সাব-ইন্সপেক্টর (এসআই) এবং প্রবেশনার সাব-ইন্সপেক্টর (পিএসআই)দের জন্য একটি গুরুত্বপূর্ণ ব্রিফিং সেশনের আয়োজন করে ডিএমপি। এতে সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার।

জুলাই আন্দোলনে নিহত শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, ‘আপনারা পুলিশ বাহিনীর মেরুদণ্ড। বাংলাদেশ পুলিশের সুনাম-দুর্নাম আপনাদের কাজের ওপর নির্ভর করে। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং তাদের সেবা প্রদানে আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

অতিরিক্ত কমিশনার (প্রশাসন) ফারুক আহমেদ এসআইদের উদ্দেশে বলেন, ‘আপনাদের নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতার মাধ্যমে সম্পন্ন হয়েছে। তাই আপনাদেরও দায়িত্ব পালনে স্বচ্ছতা ও সততা বজায় রাখতে হবে। নিজের আয়ের সীমাবদ্ধতার মধ্যে থেকে সংসার পরিচালনা করুন এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করুন।’

তিনি আরও বলেন, ‘আমরা চাকরিতে এসেছি জীবিকার জন্য, পরিবার ও সমাজের জন্য এবং সম্মানের সঙ্গে বেঁচে থাকার জন্য। অন্যরা কী করছে তা না দেখে নিজেদের দায়িত্ব মনোযোগ দিয়ে পালন করতে হবে।’

ডিএমপিতে কর্মরত ২ হাজার ৩৪৪ জন এসআইদের মধ্যে প্রথম ধাপে ৪৫০ জন এই ব্রিফিংয়ে অংশ নেন।

নগরবাসীর জন্য পুলিশি সেবার মান আরও উন্নত করতে পর্যায়ক্রমে সকল সাব-ইন্সপেক্টর এবং প্রবেশনার সাব-ইন্সপেক্টরদের ব্রিফিং প্রদান করবেন ডিএমপি কমিশনার।

 

 

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

যুগ্ম সচিব পদে ১৯৬ কর্মকর্তার পদোন্নতি

নির্বাচন ঘিরে সাম্প্রদায়িক দাঙ্গার কোনো সুযোগ নেই: ধর্ম উপদেষ্টা

আইনজীবী সমিতি নির্বাচনে সহিংসতার মামলায় গ্রেপ্তার ৫

প্রথম শ্রেণি পেয়ে অনার্স পাস করেছেন শহীদ আবু সাঈদ

যাদের কাছে অনেক ট্যাক্স বকেয়া, তারা এবার ছাড় পাবেন না : ডিএনসিসি প্রশাসক

সংরক্ষিত নারী আসনে আ.লীগের তালিকা প্রকাশ

নবায়নযোগ্য জ্বালানির উৎস বাড়াতে কাজ করছে সরকার : বিদ্যুৎ উপদেষ্টা

শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে আরও আটটি দেশ

অন্তর্বর্তী সরকারের বিবৃতি : ধানমন্ডির ৩২ নম্বরে ভাংচুর অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত

নারী উন্নয়নে নবজাগরণ ঘটেছে বাংলাদেশে : প্রধানমন্ত্রী