Sunday , 27 October 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

রাজধানীতে পথচারীদের ওপরে উঠে গেল প্রাইভেটকার

প্রতিবেদক
Newsdesk
October 27, 2024 9:25 pm

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর উত্তরায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের সামনে একটি প্রাইভেটকার তিনজন পথচারীকে চাপা দিয়েছে। এতে তিনজনই গুরুতর আহত হয়েছে।

আজ রবিবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে অতিরিক্ত উপ পুলিশ কমিশনার ট্রাফিক উত্তরা বিভাগ মো. ফজলুল করিম জানান, দুপুর দেড়টার দিকে এয়ারপোর্টের সামনে একটি প্রাইভেটকার তিনজন পথচারীর গায়ের ওপরে গাড়ি উঠিয়ে দেয়। এতে তারা তিনজন গুরুতর আহত হয়। স্থানীয় লোকজনসহ ট্রাফিক সদস্যরা তাদের উদ্ধার করে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

গাড়ি ও চালকসহ আরও একজনকে আটক করে এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা।

সর্বশেষ - জেলার খবর