Tuesday , 4 February 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

রাজধানীর মোহাম্মদপুর থেকে নিখোঁজ সুবা নওগাঁ থেকে উদ্ধার

প্রতিবেদক
Newsdesk
February 4, 2025 7:53 pm

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর মোহাম্মদপুর থেকে নিখোঁজ কিশোরী আরাবি ইসলাম সুবাকে (১১) নওগাঁ থেকে উদ্ধার করেছে ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশের আদাবর থানা, ডিবি পুলিশ ও র‍্যাব। এ সময় এক তরুণকে আটক করা হয়।

আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে নওগাঁ শহরের আরজি মধ্যপাড়া থেকে তাঁকে উদ্ধার করে পুলিশ ও র‌্যাব।

উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী।

ওসি জানান, ঢাকা থেকে সুবা মিসিং হয়েছে এমন একটি তথ্য আমাদের কাছে ছিল। সে নওগাঁয় অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে আরজি নওগাঁ মধ্যপাড়া এলাকায় সুবার কথিত প্রেমিক মুমিনের বাসায় অভিযান চালানো হয়। পরে মমিনের বাবাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা স্বীকার করেন সুবা তাদের কাছে রয়েছে। এরপর মুমিনের পাশের বাড়ি থেকে সুবাসহ মুমিনকে আটক করে পুলিশ এবং র‌্যাব-৫। এরপর র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পে তাদের দুজনকে নেওয়া হয়।

ওসি আরও জানান, প্রাথমিকভাবে জিজ্ঞাসায় সুবা স্বীকার করে, টিকটকের সুবাদে তাদের দুজনের পরিচয় হয়। তবে এ বিষয়ে যেহেতু আমাদের বেশি কিছু জানা নেই। পরবর্তী সময়ে তাদের দুজনকে জিজ্ঞাসাবাদাদের মাধ্যমে বিস্তারিত জানা যাবে।

এর আগে গত রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে বয়সে ছোট ফুফাতো ভাইয়ের সঙ্গে বাসা থেকে বের হয়ে মোহাম্মদপুরের কৃষি মার্কেট এলাকা থেকে ‘নিখোঁজ’ হয় সুবা। তার অবস্থান শনাক্ত করেছে পুলিশ। আজ বিকেল ৩টার দিকে ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান এনটিভি অনলাইনকে এ তথ্য জানান।

সুবার নিখোঁজের ঘটনায় গতকাল সোমবার (৩ ফেব্রুয়ারি) মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন সুবার বাবা ইমরান রাজীব। এরপর তার খোঁজে নামে পুলিশ।

ডিসি ইবনে মিজান বলেন, ‘আমরা সুবার অবস্থান শনাক্ত করেছি। সে বর্তমানে নওগাঁতে তার আত্মীয়ের বাসায় আছে। সেখানে তার বাবা যাচ্ছেন। এরপর তাকে থানায় আনবেন তার বাবা।’

আদাবর থানা-পুলিশ বলছে, সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, একজন ছেলের হাত ধরে চলে যায় সুবা। ওই ছেলের মোবাইলফোন নম্বরের সূত্র ধরে তথ্যপ্রযুক্তির মাধ্যমে মেয়েটিকে উদ্ধারে চেষ্টা চলছে। মোবাইলফোন নম্বরের সূত্র ধরে তথ্যপ্রযুক্তির মাধ্যমে মেয়েটির অবস্থান শনাক্ত করা হয়।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

সারাদেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার আরও ১৭২৭

বাইডেনের কথিত উপদেষ্টাকে সব শিখিয়েছেন সারওয়ার্দী: ডিবি হারুন

সংসদ নেতা হলেন শেখ হাসিনা, উপনেতা মতিয়া

মৌলভীবাজারে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৫ জনের মৃত্যু

ভাঙা হচ্ছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য: জানে না কেউ

থাইল্যান্ডসহ পাঁচ দেশে যাওয়ার ক্ষেত্রে বাংলাদেশিদের জন্য সতর্কতা

ক্ষমতায় গেলে শহিদদের নামে প্রতিষ্ঠানের নামকরণ করবে বিএনপি

সিন্ডিকেটকারীরা যত শক্তিশালীই হোক নির্মূল করা হবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী

রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার প্রতিবাদে অবরোধ-বিক্ষোভ

সিআইডির কড়া নজর: অনুসন্ধানে ঢাকার ৪০৬ মাদক ব্যবসায়ী ও পৃষ্ঠপোষক