Thursday , 3 October 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

রাতভর বৃষ্টি, জলাবদ্ধতায় দুর্ভোগে নগরবাসী

প্রতিবেদক
Newsdesk
October 3, 2024 12:51 pm

নিজস্ব প্রতিবেদক :

মৌসুমি বায়ুর প্রভাবে বুধবার বিকেল থেকে টানা বৃষ্টি শুরু হয় রাজধানী ঢাকায়। রাতভর থেমে থেমে চলা এই বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে বিভিন্ন সড়ক ও এলাকায়।

আজ (বৃহস্পতিবার) সকালেও বৃষ্টি হচ্ছে রাজধানীতে। ফলে দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। বৃষ্টিতে ভিজে গন্তব্যে যেতে হচ্ছে রাজধানীবাসীকে।

গতকাল বুধবার সন্ধ্যার পর রাজধানীতে দেড় ঘণ্টা ধরে মুষলধারে বৃষ্টি হয়। মূলত সন্ধ্যা ৭টার পর শুরু হয় বৃষ্টি। টানা সে বৃষ্টি চলে রাতেও। মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হয়েছে। এর ফলে রাজধানীসহ সারাদেশে বৃষ্টি হচ্ছে।

আবহাওয়াবিদ মনোয়ার হোসেন জানিয়েছেন, বৃহস্পতিবার উত্তরাঞ্চল অর্থাৎ রংপুর ও রাজশাহীতে কম বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি বিভাগগুলোর অধিকাংশ জায়গায় বৃষ্টি হতে পারে। এসময় সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বুধবার রাতে দেওয়া আবহাওয়ার সবশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর এবং সমুদ্রবন্দরসমূহের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

শাহবাগে দ্বিতীয় দিনের মতো ছাত্র-জনতার বিক্ষোভ চলছে

উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩৩

মুন্সীগঞ্জে শেখ হাসিনাসহ ৩১৩ জনের নামে হত্যা মামলা

বেগমগঞ্জে পাওনা টাকার দ্বন্দ্বে যুবককে ছুরিকাঘাতে হত্যা

হাট ভরা কোরবানির পশু, দাম নাগালে আসার অপেক্ষায় ক্রেতারা

সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা উপড়ে ফেলা হবে: র‌্যাব মহাপরিচালক

স্বামী ও সন্তানের পরিচয় প্রকাশ করলেন বুবলী

আ.লীগ ভুল স্বীকার না করলে জনগণ ক্ষমা করবে না: শফিকুল আলম

শাহ্জালাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান এ. কে. আজাদ এবং ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ ও মহিউদ্দিন আহমেদ

বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে ইতিহাসের হাতছানি