বুধবার , ৭ ফেব্রুয়ারি ২০২৪ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

রোহিঙ্গা প্রবেশে উদারতা দেখানোর সুযোগ নেই: কাদের

প্রতিবেদক
Newsdesk
ফেব্রুয়ারি ৭, ২০২৪ ১:৩৪ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক :

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নতুন করে কোনো রোহিঙ্গাদের অনুপ্রবেশ করতে দেওয়া হ‌বে না। একবার উদারভাবে সীমান্ত খুলে দিয়েছি, এখন সেই উদারতা প্রদর্শনের সুযোগ নেই।

বুধবার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর বনানীতে সেতু ভবনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, রোহিঙ্গারা বোঝা হয়ে দাঁড়িয়েছে। তা‌দের জন্য আন্তর্জাতিক যে সাহায্য ছিল, তা অনেক কমে গেছে। এ অবস্থায় বোঝা আর কতদিন বইবো?

ওবায়দুল কাদের বলেন, রাখাইনে মিয়ারমান সেনাবা‌হিনী ও আরাকান আর্মির চলমান যুদ্ধ মিয়ানমারের নিজস্ব সমস্যা। এটা মিয়ানমা‌রের নিজস্ব বিষয়। এ বিষ‌য়ে তারা কী করবে, এটা তাদের ব্যাপার। তাদের সমস্যার জন্য বাংলা‌দে‌শে যেন শঙ্কা বা উদ্বেগ তৈ‌রি না হয়, সে বিষয়ে যারা যারা সংশ্লিষ্ট তাদের সঙ্গে কথা বলব।

বিএনপি প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির মন্তব্য নিয়ে কথা বলার সময় আমার নেই। তাদের নিয়ে আমাদের চিন্তা করার কিছু নেই। তাদের মধ্যে ব্যর্থ আন্দোলন, নির্বাচনে অংশ না নেওয়া-এসব কারণে একটা হতাশা আছে। এ কারণে তারা বিরোধিতা করছে, করবে। তারা তো বিরোধী দল, তাদের পেছনে কিছু তো বলতেই হবে। বললে সরকারের খারাপটাই বলতে হবে। কারণ, তারা এখন কোনোকিছু ভালো চোখে দেখছে না। তারা হতাশার মধ্যে আছে। এই হতাশা থেকে তারা এসব আবোল-তাবোল বলছে। এগুলোর কোনো বাস্তবতা নেই, এগুলো নিয়ে আমাদের কোনো মাথাব্যথা নেই।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

চিনির গুদামে আগুনকে পুঁজি করে দাম বাড়ালে কঠোর ব্যবস্থা: বাণিজ্য প্রতিমন্ত্রী

জুলাই গণহত্যার দায় স্বীকার, রাজসাক্ষী হলেন সাবেক আইজিপি মামুন

আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার ডিফেন্ডার ছিলেন বেনজীর: ফখরুল

ইউজিসির সচিব ফেরদৌস জামানের বিরুদ্ধে তদন্তের নির্দেশ মন্ত্রণালয়ের

ইউজিসির সচিব ফেরদৌস জামানের বিরুদ্ধে তদন্তের নির্দেশ মন্ত্রণালয়ের

বিএনপি নেতা খসরু-স্বপন-প্রিন্সের জামিন নামঞ্জুর

মা হবেন শুভশ্রী

সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫ এর গেজেট প্রকাশ

লভ্যাংশ বিতরণে অনিয়ম : ১৪ কোম্পানির চেয়ারম্যান-এমডিকে তলব বিএসইসির

এআইসহ অজানা আরও চ্যালেঞ্জ আছে এবারের নির্বাচনে: সিইসি

সাংবাদিকদের নামে যত্রতত্র খুনের মামলা বন্ধে সুস্পষ্ট অবস্থান নিন, সরকারকে সম্পাদক পরিষদ