Tuesday , 4 February 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২৫৩ কোটি টাকার ২ প্রকল্প অনুমোদন

প্রতিবেদক
Newsdesk
February 4, 2025 3:49 pm

নিজস্ব প্রতিবেদক :

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২টি প্রকল্পে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। প্রকল্প ২টিতে মোট ব্যয় হবে ২৫৩ কোটি ৫৯ লাখ ৭২ হাজার ৮৫৬ টাকা।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির সভায় প্রস্তাব ২টিতে অনুমোদন দেওয়া হয়।

সভা সূত্রে জানা গেছে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়নের জন্য একটি ক্রয় প্রস্তবের অনুমোদন দিয়েছে কমিটি। সব প্রক্রিয়া শেষে সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান মেসার্স জামাল অ্যান্ড কোম্পানি প্রকল্পটি বাস্তবায়ন করবে। এতে মোট ব্যয় হবে ১২৭ কোটি ৯৫ লাখ ২৫ হাজার ৭০৮ টাকা।

সভায় একই প্রকল্পের আওতায় পিডব্লিউ-৭-এর পূর্ত কাজের ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান মেসার্স জামাল অ্যান্ড কোম্পানি প্রকল্পটি বাস্তবায়ন করবে। এতে মোট ব্যয় হবে ১২৫ কোটি ৬৪ লাখ ৪৭ হাজার ১৪৮ টাকা।

 

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ