Thursday , 18 July 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

শিক্ষার্থীদের ঘরে অবস্থানের অনুরোধ শিক্ষা মন্ত্রণালয়ের

প্রতিবেদক
Newsdesk
July 18, 2024 7:43 pm


নিজস্ব প্রতিবেদক :

কোটা সংস্কার আন্দোলনের বিদ্যমান পরিস্থিতিতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিজগৃহে অবস্থানের অনুরোধ জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মন্ত্রণালয়ের অফিসিয়াল পেজে এ অনুরোধ জানানো হয়।

এতে বলা হয়, দেশের বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ ব্যবস্থা গ্রহণ করবে তাই নিজেদের নিরাপত্তার স্বার্থে দেশের সকল শিক্ষার্থীদের নিজগৃহে অবস্থান করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

শিক্ষা মন্ত্রণালয়, মাউশি এবং ইউজিসির নির্দেশনায় গত মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে দেশের সব স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়সহ সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান।

সর্বশেষ - জেলার খবর