Tuesday , 21 July 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জেলার খবর

শিক্ষার্থীদের নিজের সন্তানের মতো করে শিক্ষা দিতে হবে: শিক্ষকদের উদ্দেশে শিক্ষামন্ত্রী

প্রতিবেদক
Newsdesk
July 21, 2026 10:23 pm

অপরাধচিত্র প্রতিবেদক : শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষকদের এমনভাবে কাজ করতে হবে, যেন তাঁরা শিক্ষার্থীদের নিজেদের সন্তান মনে করেন। শিক্ষার্থীদের নিজেদের সন্তানের মতো করেই শিক্ষা দিতে হবে। তাদের নৈতিক মূল্যবোধের সঙ্গে গড়ে তুলতে হবে।

আজ মঙ্গলবার রাজধানীর মিরপুরে পিটিআই মিলনায়তনে অধিকতর মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে কর্মকর্তাদের করণীয় বিষয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক এ কথাগুলো বলেন। তিনি প্রাথমিক শিক্ষার উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও শিক্ষা প্রশাসনের সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

নতুন প্রজন্মকে নিয়ে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের তরুণ প্রজন্ম অনেক সময় বিপথগামী হয়ে যায়। লেখাপড়া ছেড়ে দিয়ে মোবাইল ও মাদকাসক্ত হয়ে পড়ে। এ জন্য প্রধানমন্ত্রীও লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিচ্ছেন। আনন্দময় শিক্ষা এবং খেলাধুলার মধ্য দিয়ে তাদের ফিরিয়ে আনতে হবে। এ জন্য আমরা দেশব্যাপী প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা আয়োজনের প্রস্তুতি গ্রহণ করছি। আগামী ৯ আগস্ট প্রধানমন্ত্রীর চট্টগ্রাম থেকে এর উদ্বোধন করার কথা রয়েছে।’

সরকার স্কুলের প্রতি শিশুদের আকৃষ্ট করতে বিনা মূল্যে স্কুল ড্রেস দিতে যাচ্ছে। এ ছাড়া মিড ডে মিলসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে বলে উল্লেখ করেন মন্ত্রী।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, সামনের দিনে প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের দায়িত্ব বাড়ানো হবে, সঙ্গে সুবিধাও। আগামী দিনে বেসরকারি স্কুলও নজরদারিতে আসবে।

অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষাসংশ্লিষ্ট কর্মকর্তারা প্রাথমিক বিদ্যালয়ের বিদ্যমান নানা সমস্যা তুলে ধরেন।

মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. সাখাওয়াৎ হোসেন।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

ভারতকে হারিয়ে ফাইনালে ইংল্যান্ড

তারেক রহমানের একান্ত সচিব আব্দুস সাত্তার, প্রেস সচিব সালেহ শিবলী

শেখ হাসিনা ও রেহানাসহ ১৬৫ জনের বিরুদ্ধে আদাবর থানায় হত্যা মামলা

সরকারের ঘোষণা অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি চলছে: ইসি সানাউল্লাহ

এমপি আনার হত্যা : ‘মরদেহ না পেলেও মামলা নিষ্পত্তি কষ্টকর হবে না’

পুরান ঢাকায় ভাঙারি ব্যবসায়ী হত্যা: টিটন গাজী পাঁচ দিনের রিমান্ডে

মির্জাগঞ্জে কাপ পিরিচ প্রতীকের সমর্থকদের উপর হামলা, আহত ৪

ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠক নিয়ে উপদেষ্টা পরিষদ সন্তুষ্ট: রিজওয়ানা হাসান

জুলাই আন্দোলন রাজনৈতিক ছিলো না: ফারুকী

১০ ডিসেম্বর রেকর্ড হবে সিইসির ভাষণ, সেদিনই হতে পারে তফসিল ঘোষণা