বৃহস্পতিবার , ১২ মার্চ ২০২৬ | ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

সংসদের দর্শক গ্যালারিতে অধ্যাপক ইউনূস, জুবাইদা ও জাইমা রহমান

প্রতিবেদক
Newsdesk
মার্চ ১২, ২০২৬ ৯:১০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : 

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দর্শক গ্যালারিতে উপস্থিত আছেন সাবেক অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

অন্যদের মধ্যে উপস্থিত আছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান, খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান।

পিএমও ও বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া ছবিতে তাদের দেখা যায়।

আজ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলছে। এসময় সংসদে অধিবেশনে শহীদ জিয়া ও খালেদা জিয়াকে স্মরণ করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বৃহস্পতিবার (১২ মার্চ) ৩টা ৪০ মিনিট নাগাদ রাষ্ট্রপতি ভাষণ শুরু করেন।

রাষ্ট্রপতির ভাষণ শুরু হলে বিরোধী দলীয় নেতা জামায়াতে ইসলামীর ডা. শফিকুর রহমানের সঙ্গে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্যরা অধিবেশন কক্ষ ত্যাগ করেন।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত