Monday , 7 November 2022 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

দুই মামলায় খালেদা জিয়ার জামিন

প্রতিবেদক
Newsdesk
November 7, 2022 10:06 am

মানহানির অভিযোগে ঢাকা ও নড়াইলে দায়ের হওয়া দুই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের মেয়াদ বেড়েছে। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামিনে থাকবেন তিনি।

পৃথক পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (৭ নভেম্বর) হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের বেঞ্চ এই আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির আইনবিষয়ক সম্পাদক ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল।

এর আগে গত বছরের ২৮ সেপ্টেম্বর হাইকোর্টের বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি মোহাম্মদ আলীর বেঞ্চ তার জামিন এক বছর বাড়িয়েছিলেন।

২০১৫ সালের ২১ ডিসেম্বর বীর মুক্তিযোদ্ধাদের সংখ্যা নিয়ে বিরূপ মন্তব্য করার অভিযোগ রয়েছে বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে। এই অভিযোগে একই বছর ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের স্থানীয় এক নেতা খালেদা জিয়ার বিরুদ্ধে নড়াইলে মানহানি মামলা করেন।

এরপর ২০১৬ সালের ৫ জানুয়ারি ঢাকায় আরেকটি মানহানি মামলা করেন জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী।

এই দুই মামলায় হাইকোর্ট খালেদা জিয়াকে জামিন দিয়েছিলেন। ওই জামিনের মেয়াদ শেষ হয়ে আসায় ফের জামিনের আবেদন করা হয়।

এদিকে দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত আসামি খালেদা জিয়া। জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় ১০ বছর করে কারাদণ্ড হয়েছে তার। বর্তমানে সরকারের নির্বাহী আদেশে কারাগার থেকে মুক্তি পেয়ে বাসায় অবস্থান করছেন তিনি।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ মণি’র ৮৫তম জন্মদিন আজ

বৃহস্পতিবারের মধ্যে ছাত্রলীগকে নিষিদ্ধের আল্টিমেটাম

গণতন্ত্রের যাত্রা পদে পদে বাধাগ্রস্ত হচ্ছে: খালেদা জিয়া

রাঙামাটির পাহাড়ি দুর্গম ভোটকেন্দ্রে প্রয়োজনে হেলিকপ্টারের ব্যবহার হবে: র‌্যাব

২-৩ দিনের মধ্যেই জুলাই সনদের চূড়ান্ত প্রক্রিয়ায় পৌঁছাতে যাচ্ছি: আলী রীয়াজ

১০ সদস্যবিশিষ্ট ডাকসু নির্বাচন কমিশন গঠন

একদিন আগেই সিলেটে বিএনপির গণসমাবেশ

পহেলা বৈশাখ ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা থাকবে: র‌্যাব ডিজি

পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সম্পাদক সন্তোষ শর্মা

বিচারককে ঘুষ প্রদান : ফেঁসে গেলেন জামায়াতপন্থী আইনজীবী রুহুল আমিন