রবিবার , ১৩ এপ্রিল ২০২৫ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

পহেলা বৈশাখ ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা থাকবে: র‌্যাব ডিজি

প্রতিবেদক
Newsdesk
এপ্রিল ১৩, ২০২৫ ৬:০০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান জানিয়েছেন, পহেলা বৈশাখের অনুষ্ঠান ঘিরে ঢাকাসহ সারাদেশে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে র‌্যাব। রোববার (১৩ এপ্রিল) সকালে রমনা বটমূলের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

র‌্যাবের মহাপরিচালক বলেন, ‘পহেলা বৈশাখের অনুষ্ঠান ঘিরে পুলিশ, র‌্যাবসহ গোয়েন্দা বাহিনী সম্মিলিতভাবে কাজ করছে। দেশব্যাপী গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। নিরাপত্তার বিষয়ে কোনো ঝুঁকি নেই। তবে এ বিষয়ে তিনি সবার সহযোগিতা প্রত্যাশা করেন।’

তিনি বলেন, সোহরাওয়ার্দী উদ্যান, টিএসসি, শাহবাগ, রমনা, হাতিরঝিলসহ যেসব জায়গায় জনসমাগম হবে, সেখানে র‌্যাবের পর্যাপ্ত সদস্য মোতায়েন থাকবে। বৈশাখের অনুষ্ঠান ঘিরে ইভটিজিংসহ যেকোনো অপতৎপরতা নস্যাৎ করে দিতে র‌্যাব প্রস্তুত রয়েছে।’

এ কে এম শহিদুর বলেন, ‘প্রতিষ্ঠা হওয়ার পর থেকে র‌্যাব রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয়ে নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। এ ধারাবাহিকতায় এবারও পহেলা বৈশাখকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। নববর্ষ আমাদের জাতীয় জীবনের একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। আমাদের মোটরসাইকেল পেট্রোল, গাড়ি পেট্রোল, চেকপোষ্ট, অবজারভেশন টাওয়ার এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে। অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠি ও সংশ্লিষ্ট সবার সঙ্গে সমন্বয় রেখে র‌্যাব কাজ করছে। কেউ যাতে এ অনুষ্ঠান নিয়ে অপপ্রচার চালাতে না পারে সে কারণে সাইবার ওয়ার্ল্ডে মনিটরিং করা হচ্ছে।’

র‌্যাব ডিজি বলেন, আজ সোহরাওয়ার্দী উদ্যানে একটি ব্যান্ডশো রয়েছে। আগামীকাল সকাল থেকে ঢাকা শহরের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠান হবে। মূল অনুষ্ঠান হবে রমনা বটমূলে। এর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা আয়োজিত আনন্দ শোভাযাত্রা হবে। রবীন্দ্র সরোবরে দিনব্যাপী অনুষ্ঠান রয়েছে। এ ছাড়া মানিক মিয়া অ্যাভিনিউতে বিকেলে বিভিন্ন অনুষ্ঠান রয়েছে। এ ছাড়া ঢাকা শহরের বিভিন্ন স্থানে অনুষ্ঠান রয়েছে। সে কারণে সবধরণের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আশা করি পহেলা বৈশাখ সুন্দর ও সফলভাবে উদ্‌যাপিত হবে।

সারাদেশেই পহেলা বৈশাখ উদ্‌যাপিত হবে, সে কারণে দেশব্যাপী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

নির্বাচন পর্যবেক্ষণে ২০০ সদস্যের প্রতিনিধিদল পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন

নেত্রকোনায় শহীদ আবু সাঈদের ছবি নিয়ে কটূক্তি, তরুণ আটক

নারীর প্রতি সহিংসতার তালিকা করে দ্রুত চার্জশিট দিতে বলেছি : স্বরাষ্ট্র উপদেষ্টা

শেখ হাসিনা ও পুতুলের বিরুদ্ধে মামলার আবেদন

তাইজুল-মিরাজের স্পিন তাণ্ডবে দাপুটে জয় বাংলাদেশের

প্রধানমন্ত্রী হিসেবে পুনঃনির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছে আইএমও

মগবাজারে ককটেল বিস্ফোরণে একজন নিহত

গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৭ মে ধার্য

মাগুরায় সম্প্রীতির বন্ধন অটুট রাখতে মন্দিরে পাহারা