Thursday , 2 July 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

আদালতের কাগজে কারাগারে, বাস্তবে বাইরে: ফের গ্রেপ্তারে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য

প্রতিবেদক
Newsdesk
July 2, 2026 2:10 am

সাতক্ষীরা থেকে আবদুল্লাহ আল মামুন :

আদালতের কাগজে কলমে তিনি ছিলেন কারাগারে। কিন্তু বাস্তবে দীর্ঘদিন ধরে বাইরে অবস্থান করছিলেন দণ্ডপ্রাপ্ত আসামি। সম্প্রতি অন্য একটি ঘটনায় পুলিশের হাতে গ্রেফতার হওয়ার পর সামনে আসে বিস্ময়কর এ তথ্য। ঘটনাটি নিয়ে সাতক্ষীরা বিচারাঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

পুলিশ জানায় সোমবার তালা থানা পুলিশ পৃথক ঘটনায় কয়েকজনকে গ্রেফতার করে। তাদের মধ্যে ছিলেন আব্দুল মাজেদ নামে এক ব্যক্তি। তার বিরুদ্ধে জারি থাকা গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে তাকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। তবে আদালতের নথি অনুযায়ী ২০২৫ সালের ৮ জুলাই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংশ্লিষ্ট একটি মামলায় আব্দুল মাজেদকে এক বছরের কারাদণ্ড দেন সাতক্ষীরা যুগ্ম দায়রা জজ (দ্বিতীয়) আদালত।

একই বছরের ২৮ নভেম্বর গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে তাকে আটক করা হয়েছিল। কিন্তু আদালতের নথিতে আসামিকে কারাগারে দেখানো হলেও সম্প্রতি পুলিশের হাতে পুনরায় গ্রেফতার হওয়ার ঘটনায় প্রশ্ন ওঠে তিনি এতদিন বাইরে ছিলেন কীভাবে?

বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন মামলার বাদী ও সংশ্লিষ্ট আইনজীবীরা। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে জেলা কারাগার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কথা বলতে রাজি হননি। পরে বিষয়টি জানতে সাতক্ষীরা যুগ্ম দায়রা জজ (দ্বিতীয়) আদালতে গেলে বেঞ্চ সহকারী মনিরুল ইসলাম জানান এটি একটি ভুল বা মিসটেক-এর কারণে ঘটেছে।

মামলার আইনজীবীদের দাবি আদালতের রায়ে এক বছরের কারাদণ্ড থাকলেও কারাগারে পাঠানো আদেশে ভুলবশত এক মাসের সাজা উল্লেখ করা হয়েছিল। ফলে এক মাস কারাভোগের পর আব্দুল মাজেদ মুক্তি পান এবং দীর্ঘদিন বাইরে অবস্থান করেন।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

মোহাম্মদপুরে ৩ দিনের ব‍্যবধানে ফের খুন

আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসের সর্বকালের সেরা: প্রধান উপদেষ্টা

উদ্যোক্তাদের বিকাশে বিশ্বব্যাংকের সহায়তা চান শিল্প উপদেষ্টা

ফিলিস্তিনে আল জাজিরার সম্প্রচার বন্ধ

কিশোরগঞ্জে আনন্দ মিছিলে এসে বিএনপি নেতার মৃত্যু

নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে ২ জন দগ্ধ

ডুসাটের ৪ দফা দাবিপত্রে স্বাক্ষর করলেন এমপি শাহজাহান চৌধুরী: অনশন ভাঙলেন কলেজছাত্র সাইফ।

চাকরির প্রলোভনে কম্বোডিয়ায় মানবপাচার, দম্পতি গ্রেপ্তার

অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, সন্ধ্যার মধ্যে হল ছাড়ার নির্দেশ

মোহাম্মদপুরে বিড়াল হত্যা মামলায় ‎আসামির ৬ মাস কারাদণ্ডের রায়

Share via
Copy link