Sunday , 9 February 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক সোমবার

প্রতিবেদক
Newsdesk
February 9, 2025 4:02 pm

নিজস্ব প্রতিবেদক :

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আগামীকাল সোমবার বৈঠকে বসবে বিএনপি।

রোববার (৯ ফেব্রুয়ারি) দলের চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

তিনি বলেন, আগামীকাল সোমবার সন্ধ্যা ৬টায় প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক হওয়ার কথা রয়েছে।

বিএনপির সূত্রে জানা গেছে, চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপির উদ্বেগের বিষয়টি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে তুলে ধরা হবে। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারকে বিএনপির সহযোগিতা অব্যাহত রাখার বার্তাও দেওয়া হবে। পাশাপাশি আগামী নির্বাচনের রোডম্যাপ ঘোষণার বিষয়টি নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে।

বিএনপির প্রতিনিধিদলে কারা থাকছেন সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে রোববার বিকেলে যুক্তরাষ্ট্র সফর শেষ করে দেশে ফিরছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। এ দুই নেতার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে থাকার কথা রয়েছে।

প্রসঙ্গত, গত শুক্রবার বিএনপির স্থায়ী কমিটির সভায় ধানমন্ডি ৩২ নম্বরসহ সারাদেশে ভাঙচুর, সংস্কার কমিশনের রিপোর্ট ও সমসাময়িক রাজনীতি নিয়ে আলোচনা হয়। ওই সভায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

পটুয়াখালীতে অবৈধ নিয়োগে অর্থ আত্মসাৎ, সাবেক মেয়রসহ তিনজনের বিরুদ্ধে দুদকের মামলা

সুইজারল্যান্ডে নববর্ষ উদযাপনের সময় বিস্ফোরণে ৪০ জন নিহত

জনপ্রত্যাশা ও ছাত্র-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধান সংস্কার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি জাপানের

সাকিবকে সতর্ক করল নির্বাচন কমিশন

দিনাজপুরে বিআরটিসি বাসের চাপায় নিহত ৪

শেখ মুজিবের ছবি টাঙানো সেই প্রধান শিক্ষিকা বরখাস্ত

ড. ইউনূসকে জাতিসংঘ শরণার্থীবিষয়ক হাইকমিশনারের অভিনন্দন

হাসিনার পতন হয়েছে ফেরাউনের মতো: চরমোনাই পীর

হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর