শুক্রবার , ২৭ সেপ্টেম্বর ২০২৪ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

সপ্তাহজুড়েই বৃষ্টির আভাস, বাড়তে পারে গরমও

প্রতিবেদক
Newsdesk
সেপ্টেম্বর ২৭, ২০২৪ ১০:০১ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক :

আগামী সপ্তাহজুড়ে রাজধানী ঢাকাসহ সারা দেশেই বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বৃষ্টি হলেও তাপমাত্রা বেশি থাকতে বলে জানিয়েছে সংস্থাটি। অর্থাৎ বৃষ্টি হলেও গরমের অনুভূতি থাকবে দেশজুড়ে।

আজ শুক্রবার আবহাওয়া অফিসের দেওয়া এক পূর্বাভাস থেকে এসব তথ্য জানা গেছে।

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ মধ্য প্রদেশ, ওডিশা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

ফলে আগামীকাল শনিবার রংপুর বিভাগের অনেক জায়গায়সহ দেশের বাকি সকল বিভাগের কয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে।

এই সময়ে সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

আগামী রোববারের পূর্বাভাসেও অধিদপ্তর সারা দেশের কোথাও কোথাও বৃষ্টির আভাস দিয়েছে। পাশাপাশি হতে পারে মাঝারি ধরনের ভারী বর্ষণ। এই সময়েও দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে অধিদপ্তর জানিয়েছে, এই সময়ের শেষ দিকে সারা দেশেই বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

নদী-নালা সচল মানেই অর্থনীতির প্রবাহ সচল: প্রধানমন্ত্রী

কর্তৃত্ববাদী চর্চার এখনও পতন হয়নি: ইফতেখারুজ্জামান

ভোলায় উচ্ছেদ অভিযানে হামলা, পৌরসভার ৩ গাড়িতে আগুন

তিতুমীর কলেজ শিক্ষার্থীদের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম, সড়ক-রেলপথ অবরোধের হুঁশিয়ারি

প্রস্তুতি সম্পন্ন হলে রমজান শুরুর আগের সপ্তাহে নির্বাচন হতে পারে : প্রধান উপদেষ্টা

আজিজের ২ ভাইয়ের জালিয়াতি: ইসি-পাসপোর্ট দপ্তরে দুদকের চিঠি

চড়া সবজির বাজার, বেড়েছে ব্রয়লার মুরগির দামও

আবারও রিমান্ডে পুলিশ কর্মকর্তা কাফি

কর্মবিরতিতে অচল এনবিআর, বিজিবি-পুলিশ মোতায়েন

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, দুই ভাই নিহত