Wednesday , 25 June 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়াল গ্রেফতার

প্রতিবেদক
Newsdesk
June 25, 2025 2:40 pm

নিজস্ব প্রতিবেদক :

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে রাজধানীর মগবাজার থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

বুধবার (২৫ জুন) দুপুর ২টার তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম।

এর আগে গত রোববার (২২ জুন) সকালে শেরেবাংলা নগর থানায় দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনের কাজী রকিব উদ্দীন আহমদ, কে এম নূরুল হুদা ও কাজী হাবিবুল আউয়াল কমিশনের বিরুদ্ধে মামলা করে বিএনপি। এতে তিন সাবেক প্রধান নির্বাচন কমিশনারসহ ২৪ জনকে আসামি করা হয়েছে।

এই মামলায় ওইদিন সন্ধ্যায় রাজধানীর উত্তরা থেকে সাবেক সিইসি নুরুল হুদাকে গ্রেফতার করে পুলিশ। তাকে চার দিনের রিমান্ডে নেয়া হয়েছে। একই মামলায় হাবিবুল আউয়ালকে গ্রেফতার দেখানো হয়েছে বলে গোয়েন্দা সূত্রে জানা গেছে।

২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কাজী হাবিবুল আউয়াল প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। অন্যদিকে কমিশনার ছিলেন মো. আলমগীর, আনিছুর রহমান, বেগম রাশিদা সুলতানা ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান।

নুরুল হুদা ২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারি থেকে ২০২২ সালের ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সিইসি ছিলেন। তার নেতৃত্বে থাকা কমিশনের অধীনে ২০১৮ সালের একাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়।

 

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

সহযোগিতা করছে না সরকারি কর্মকর্তারা : উপদেষ্টা আসিফ

আশুলিয়ায় আবারও শ্রমিকদের বিক্ষোভ, গুলিবিদ্ধ হয়ে নিহত ১

ট্যাক্স বাড়িয়ে সিগারেটের ব্যবহার কমানোর ধারণা ব্যর্থ হয়েছে: প্রেস সচিব

মারা গেলেন সাউথইস্ট ব্যাংকের উদ্যোক্তা পরিচালক আজিম উদ্দিন আহমেদ

শহীদ জিয়ার আদর্শেই আগামীর বাংলাদেশ গড়ব : এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী

‘পুষ্পা টু’ পর্দায় মুক্তি পাচ্ছে সময়ের আগেই!

র‌্যাব-পুলিশ কর্মকর্তাসহ ৫৩ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

আমের দামে খুশি চাষি, হতাশ ক্রেতা

‘জয় বাংলা’ জাতীয় স্লোগান ঘোষণার রায় স্থগিত চেয়েছে রাষ্ট্রপক্ষ

গুজরাটে সেতু ছিঁড়ে নিহত বেড়ে ১৪১, এখনও চলছে উদ্ধারকাজ