Friday , 17 July 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

সেবামূলক কাজের প্রত্যয় নিয়ে ‘ভেটেরানস বাংলাদেশ’র আত্মপ্রকাশ

প্রতিবেদক
Newsdesk
July 17, 2026 7:00 pm

নিজস্ব প্রতিবেদক :

দেশের সামরিক ও বেসামরিক বিভিন্ন সেবাখাত থেকে অবসরপ্রাপ্ত ব্যক্তিদের দীর্ঘ অভিজ্ঞতা, অর্জিত দক্ষতা ও দেশপ্রেমকে সার্বিক উন্নয়ন এবং সেবামূলক কাজে লাগানোর প্রত্যয়ে যাত্রা শুরু করেছে নতুন সংগঠন ‘ভেটেরানস বাংলাদেশ’।

শুক্রবার (১৭ জুলাই) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংগঠনটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হয়।

সংগঠনটির নেতারা জানান, সম্পূর্ণ অরাজনৈতিক, অলাভজনক ও সেবামূলক এই প্ল্যাটফর্মটির উদ্দেশ্য একটি ঐক্যবদ্ধ, সম্মানিত, স্বনির্ভর ও কল্যাণমুখী ভেটেরান সমাজ প্রতিষ্ঠা করা, যারা জাতীয় উন্নয়ন, দেশ গঠন ও মানবকল্যাণে ইতিবাচক অবদান রাখবে। এছাড়া ভেটেরানদের মর্যাদা রক্ষা, জীবনমান উন্নয়ন এবং একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ ভেটেরান কমিউনিটি গড়ে তোলা।

ভেটেরানস বাংলাদেশের আহ্বায়ক মেজর (অব.) আমীন আহমেদ আফসারী সদস্যদের শপথবাক্য পাঠ করান এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

‘দেশ গঠনে ভেটেরানদের ভূমিকা’ শীর্ষক বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লে. কর্নেল (অব.) আ ক ম জাহিদ হোসেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মেজর (অব.) আব্দুর রাজ্জাক, মেজর (অব.) সিকদার, মেজর (অব.) ইউসুফ প্রমুখ।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশের অবসরপ্রাপ্ত ভেটেরানদের পারস্পরিক ঐক্য জোরদার করা, কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা এবং দেশের মানুষের সেবায় তাদের জ্ঞান ও নেতৃত্বের ইতিবাচক ব্যবহার নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। এই মিলনমেলায় অংশ নেন বিভিন্ন বাহিনী ও প্রতিষ্ঠানের ভেটেরান সদস্য, বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট নাগরিক, গবেষক ও গণমাধ্যমকর্মীরা।

 

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

ব্যাংক খাতে ব্যর্থতার দায় কমবেশি সবারই আছে: গভর্নর

চাঁদপুরে ২০ বস্তা সরকারি চালসহ গ্রাম পুলিশ আটক

সাতক্ষীরায় সাবেক ওসি ও এসআইয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

খুলনায় ‘নিজের অস্ত্রের গুলিতে’ পুলিশ সদস্য নিহত

নদীতে মাছ ধরার সময় যুবককে বিএসএফের গুলি

বাংলাদেশি শ্রমিকদের জন্য মালয়েশিয়ার মাল্টিপল-এন্ট্রি ভিসা প্রদানের আহ্বান প্রধান উপদেষ্টার

বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মুক্তিযুদ্ধে আহত হন মন্নাস আলী, ৫৫ বছর পর পেট থেকে গুলি অপসারণ

কক্সবাজারে প্রতারণার জাল : গুপ্তধনের ফাঁদে পড়ে লাখ লাখ টাকা হারিয়ে নিস্ব একাধিক পরিবার

তোফাজ্জল হত্যা মামলায় ঢাবি প্রশাসনের নারাজি