বুধবার , ৩০ অক্টোবর ২০২৪ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

হজের খরচ কমিয়ে প্যাকেজ ঘোষণা

প্রতিবেদক
Newsdesk
অক্টোবর ৩০, ২০২৪ ৫:৪৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

হজের নতুন প্যাকেজ ঘোষণা করেছে সরকার। ২০২৫ সালে সরকারি ব্যবস্থাপনায় দুটি হজ প্যাকেজ থাকবে। এর মধ্যে সর্বনিম্ন প্যাকেজ ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা নির্ধারণ করা হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) সচিবালয়ে এই প্যাকেজ ঘোষণা করেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

এতে সরকারি ব্যবস্থাপনায় দুটির পাশাপাশি বেসরকারি ব্যস্থাপনায় একটি প্যাকেজ ঘোষণা করা হয়।

সরকারি সাধারণ হজ প্যাকেজ-১এর মূল্য ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা এবং প্যাকেজ-২এর মূল্য ৫ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।

২০২৪ সালে সরকারিভাবে হজের সাধারণ প্যাকেজ ছিল ৫ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা আর বিশেষ হজ প্যাকেজ ৯ লাখ ৩৬ হাজার ৩২০ টাকা।

আর বেসরকারি ব্যবস্থাপনায় সাধারণ হজ প্যাকেজের মূল্য ধরা হয়েছে, ৪ লাখ ৮৩ হাজার ১৫৬ টাকা।

তবে সাধারণ হজ প্যাকেজের পাশাপাশি অ্যাজেন্সিগুলো একটি অতিরিক্ত বিশেষ হজ প্যাকেজ ঘোষণা করতে পারবে বলেও জানান উপদেষ্টা।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১ জুন পবিত্র হজ পালিত হওয়ার কথা।

২০২৫ সালের হজে বাংলাদেশ থেকে যেতে পারবেন এক লাখ ২৭ হাজার ১৯৮ জন।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

চট্টগ্রামে ৫৪ ইটভাটাকে চার লাখ টাকা করে জরিমানা

ইভ্যালির রাসেল-শামীমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

শিশু মুনতাহা হত্যায় সাবেক গৃহশিক্ষকসহ গ্রেফতার ৪

রাষ্ট্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন খায়রুল হক: মির্জা ফখরুল

শেখ হাসিনার আরও দুই লকার জব্দ

একটি শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে ইসি প্রতিশ্রুতিবদ্ধ : সিইসি

ঢাকা ও রংপুরের বিভাগীয় কমিশনারকে প্রত্যাহার

ওয়ানপ্লাস ওয়াচ ২: বাজারের সেরা স্মার্টওয়াচ

বাহিনীর সদস্যের গাফিলতি পেলে আইনের আওতায় নিয়ে আসব: স্বরাষ্ট্র উপদেষ্টা

পূজামণ্ডপের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক থাকবে পুলিশ: ডিএমপি কমিশনার