Thursday , 6 March 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

চট্টগ্রামে ৫৪ ইটভাটাকে চার লাখ টাকা করে জরিমানা

প্রতিবেদক
Newsdesk
March 6, 2025 5:20 pm

নিজস্ব প্রতিবেদক :

আদালতের আদেশ অমান্য করে অবৈধ ইটভাটা পরিচালনা করায় পার্বত্য চট্টগ্রামের ৫৪টি ইটভাটার মালিককে চার লাখ টাকা করে জরিমানা করেছেন হাইকোর্ট। আগামী ৩০ দিনের মধ্যে এই টাকা হাইকোর্টে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজী সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে জনস্বার্থে করা আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ।

পরে তিনি সাংবাদিকদের বলেন, হাইকোর্টের নিষেধাজ্ঞা সত্ত্বেও পার্বত্য চট্টগ্রামের পাহাড় ধ্বংস করে লাইসেন্স ছাড়া অনেক ইটভাটা চলমান। গণমাধ্যমে এ নিয়ে প্রায়শই প্রতিবেদন প্রকাশিত হচ্ছে। তাছাড়া কতিপয় ইটভাটা মালিক হাইকোর্টের দেওয়া আগের আদেশও জালিয়াতি করেছে। বিষয়টি হাইকোর্টের নজরে এসেছে। এজন্য আদালত জালিয়াতির সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়েছেন। এছাড়া হাইকোর্টের আদেশ অমান্য করায় ৫৪টি ইটাভাটার প্রত্যেক মালিককে ৪ লাখ টাকা করে জরিমানাও করেছেন।

ইটভাটা মালিকরা হলেন— মোহাম্মদ ওয়ালীউল্লাহ, মোজাম্মেল হক, ওবায়দুল কবির, শামীমা আক্তার, গিয়াস উদ্দিন, এনামুল হক, নাসির উল আলম, মোহাম্মদ ইসলাম, বিপ্লব কান্তি, আব্দুল কাদেরসহ মোট ৫৪ জন।

মামলার তথ্যানুযায়ী, পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটা বন্ধে মানবাধিকার এবং পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) জনস্বার্থে ২০২২ সালে হাইকোর্টে একটি রিট দায়ের করেন। আদালত ওই রিটের শুনানি শেষে রুল জারিসহ সব অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ দেন। ওই আদেশের পর ইটভাটা মালিকরা তখন হাইকোর্টে অন্য একটি রিট দায়ের করে এবং স্থিতি অবস্থার আদেশ নেন। পরে ওই রিটে এইচআরপিবি পক্ষভুক্ত হয় এবং এতে হাইকোর্টের আগের আদেশ বাতিল করা হয় (রুল ডিসচার্জ)। এরপর ওই রায়ের বিরুদ্ধে ইটভাটা মালিকরা আপিল দায়ের করেন। ২০২৩ সালের ৪ জুন আপিল বিভাগে ২ সপ্তাহের মধ্যে হাইকোর্ট ইটভাটা মালিকদের আবেদন নিষ্পত্তি করার নির্দেশ দেন। এরপরও ইটভাটা মালিকরা আগের রিটের তথ্য গোপন করে হাইকোর্টে নতুন রিট দায়ের করে। এরই ধারাবাহিকতায় এইচআরপিবির সম্পূরক আবেদনের শুনানি নিয়ে গতকাল জরিমানার আদেশ দেন হাইকোর্ট।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

ফাঁক-ফোকর-ছিদ্রপথ দিয়ে গণতন্ত্রবিরোধী শক্তির পুনরুত্থান ঘটতে পারে: রিজভী

শাহবাগে দ্বিতীয় দিনের মতো ছাত্র-জনতার বিক্ষোভ চলছে

ট্রেনের ৫ বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

একটি শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে ইসি প্রতিশ্রুতিবদ্ধ : সিইসি

উত্তরায় সহকর্মীর মারধরে পোশাকশ্রমিকের মৃত্যু

টিউলিপের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে যুক্তরাজ্যের ‘এফবিআই’

সম্মানি পাচ্ছেন আরও ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় সেবক

ডিজির ভারত সফর নিয়ে কোনো গোপনীয়তা নেই: বিজিবি

বাংলাদেশ-যুক্তরাজ্যের সম্পর্ক চমৎকার

খুলনায় হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড