Saturday , 27 January 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

উত্তরায় সহকর্মীর মারধরে পোশাকশ্রমিকের মৃত্যু

প্রতিবেদক
Newsdesk
January 27, 2024 1:47 pm


নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর উত্তরায় একটি পোশাক তৈরি কারখানায় সহকর্মীর মারধরের সজীব (১৭) নামে এক কর্মচারীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এস.এ ফ্যাশন নামের পোশাক কারখানায় হেলপার হিসেবে কাজ করতেন সজীব। অভিযুক্ত সহকর্মীর নাম মাহিম (২০)।

শনিবার (২৭ জানুয়ারি) সকাল ৯টার দিকে উত্তরার ৪ নম্বর সেক্টর বটতলা এলাকার মারধরের শিকার হন সজীব। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে এলে চিকিৎসক বেলা সাড়ে ১১ টায় মৃত ঘোষণা করেন।

চিকিৎসকের বরাত দিয়ে সজিবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া।

তিনি জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার শাহেদ আলীর ছেলে সজীব। পরিবার নিয়ে দক্ষিণখান মুন্সি মার্কেটে এলাকায় থাকতেন তিনি। তার বাবা রিকশাচালক এবং মা অন্যের বাসায় কাজ করেন।

সজিবকে হাসপাতালে নিয়ে আসা তার মা সোলেমা বেগম বলেন, সকালে গার্মেন্টস থেকে ফোন দিয়ে জানানো হয়, কারা যেন আমার ছেলেকে মারধর করেছে। পরবর্তীতে কুয়েত মৈত্রী হাসপাতালে গিয়ে ছেলেকে অচেতন অবস্থায় দেখতে পাই। সেখান থেকে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেলে পাঠিয়ে দেয়। ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পর ছেলেকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

সজিবের সহকর্মী মো. সবুজ বলেন, সকালে সজীব গার্মেন্টসে যাওয়ার পর মাহিম (২০) নামে তাদের এক সহকর্মী সজিবকে ডেকে কারখানার গেটের পাশে নিয়ে যায়। এরপর সেখানে তাকে কিলঘুষি মারতে থাকে। এক পর্যায়ে সজীব অচেতন হয়ে পড়লে মাহিম দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়।

কোন ইস্যুতে তাদের মধ্যে এই হাতাহাতির ঘটনা ঘটেছে সে বিষয়ে কিছু জানেন না বলে জানান এই সহকর্মী।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান

বিএনপির নেতা রফিকুল ইসলাম মিয়া লাইফ সাপোর্টে

সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

দুর্গাপূজার নিরাপত্তায় উখিয়া টেকনাফে পূজামণ্ডপ পরিদর্শন, বিজিবির নজরদারি জোরদার

পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়রসহ ২ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আন্দোলনের নামে মানবাধিকার লঙ্ঘন করছে বিএনপি : ডিবি প্রধান

আনোয়ারুল আজিম হত্যাকাণ্ড : ঢাকায় আসছেন ভারতীয় পুলিশের দুই সদস্য

যুক্তরাষ্ট্রের ২০% শুল্ক হ্রাসে ড. ইউনূসকে জামায়াত আমিরের ধন্যবাদ

যুক্তরাষ্ট্রে গেলেন দীঘি

ইসির সংলাপে যা বললেন সাংবাদিকরা

ইসির সংলাপে যা বললেন সাংবাদিকরা