সোমবার , ১৫ ডিসেম্বর ২০২৫ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

হাদিকে গুলি: পল্টন থানার হত্যাচেষ্টা মামলাটি ডিবিতে হস্তান্তর

প্রতিবেদক
Newsdesk
ডিসেম্বর ১৫, ২০২৫ ৩:৫০ অপরাহ্ণ

নিজস্ব প্রতি‌বেদক:

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলির ঘটনায় করা পল্টন থানার হত্যাচেষ্টা মামলাটি ডিবিতে হস্তান্তর করা হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) ডিবি সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নিতে এয়ার অ্যাম্বুলেন্সটি দুপুর ১টা ৫৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছে। হাদির সঙ্গে তার দুই ভাইও সিঙ্গাপুর যাচ্ছেন।

এর আগে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেয়া হয় তাকে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, শরিফ ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুল্যান্সে তুলে দেয়ার সময় স্বাস্থ্য উপদেষ্টা, বিশেষ সহকারী ও স্বাস্থ্য সচিব বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

রাজধানীর পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে গত ১২ ডিসেম্বর (শুক্রবার) মোটরসাইকেলে করে আসা দুই আততায়ীর একজন চলন্ত রিকশায় থাকা ওসমান হাদির মাথায় গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেলে নেয়া হয়। সেখান থেকে পরে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়।

হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় রাজধানীর পল্টন থানায় মামলা দায়ের করা হয়েছে। ওসমান হাদির এক আত্মীয় এই মামলার বাদি বলে জানিয়েছেন পল্টন থানার ডিউটি অফিসার উপ-সহকারী পরিদর্শক (এএসআই) রকিবুল হাসান।

এদিকে, এ ঘটনায় এখন পর্যন্ত সন্দেহভাজন বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের মধ্যে গুলির ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক, বর্ডার দিয়ে মানুষ পাচারকারী চক্রের দুই জন এবং এ ঘটনায় অভিযুক্ত ফয়সালের স্ত্রী, শ্যালক ও অপর এক নারীকে গ্রেফতার করা হয়েছে।

প্রসঙ্গত: রাজধানীর পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে গত ১২ ডিসেম্বর (শুক্রবার) মোটরসাইকেলে করে আসা দুই আততায়ীর একজন চলন্ত রিকশায় থাকা ওসমান হাদির মাথায় গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেলে নেয়া হয়। সেখান থেকে পরে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। আজ দুপুরে তাকে একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে ‍উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেয়া হয়।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
নারায়ণগঞ্জে পত্রিকা অফিসে হামলা, হত্যার হুমকি

নারায়ণগঞ্জে পত্রিকা অফিসে হামলা, হত্যার হুমকি

কোটা বহালে হাইকোর্টের রায় বাতিল চেয়ে লিভ টু আপিল

নৌকাকে ৩ হাজার ভোটে হারিয়ে প্রথম নারী চেয়ারম্যান মাকসুদা

একযোগে সরিয়ে দেওয়া হলো ৩ সচিবকে

চীনের উত্তরাঞ্চলে শীতের রেকর্ড ভঙ্গ

সড়কে শৃঙ্খলা ফেরাতে সবার সহযোগিতা চাই: বিআরটিএ চেয়ারম্যান

শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠক চলছে

শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠক চলছে

তুরস্কের কাছে এফ-১৬ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন দিলো যুক্তরাষ্ট্র

ষড়যন্ত্র করে ফেব্রুয়ারির নির্বাচন কেউ দাবিয়ে রাখতে পারবে না: ডা. জাহিদ হোসেন

সমঝোতার কথা বলে চাঁদাবাজিকে বৈধতা দেওয়ার চেষ্টায় টিআইবির উদ্বেগ