Saturday , 28 June 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

ষড়যন্ত্র করে ফেব্রুয়ারির নির্বাচন কেউ দাবিয়ে রাখতে পারবে না: ডা. জাহিদ হোসেন

প্রতিবেদক
Newsdesk
June 28, 2025 10:49 pm

মৌলভীবাজার প্রতিনিধি :

বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ. জেড. এম জাহিদ হোসেন বলেছেন, দেশের মানুষ এখন নির্বাচনমুখী। ষড়যন্ত্র করে ফেব্রুয়ারির নির্বাচন কেউ দাবিয়ে রাখতে পারবে না।

শনিবার (২৮ জুন) দুপুরে মৌলভীবাজারে রাজনগর বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ডা. জাহিদ হোসেন বলেন, জুলাই আন্দোলন চলাকালে দেশের মানুষকে ফেলে পালিয়েছে স্বৈরাচার শেখ হাসিনা। যা তাদের পরিবারের ঐতিহ্য।

সরকারি ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্যে দেন সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ। উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরীসহ অন্যরা।

 

সর্বশেষ - রাজনীতি