Thursday , 25 January 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

জাপা থেকে পদত্যাগের হিড়িক

প্রতিবেদক
Newsdesk
January 25, 2024 7:03 pm


নিজস্ব প্রতিবেদক :

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুর বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে দলটির ঢাকা মহানগর উত্তরের ১০টি থানার ৬৬৮ নেতাকর্মী পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকেলে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এই গণ পদত্যাগের ঘোষণা দেন জাপার ঢাকা মহানগর উত্তরের সদ্য বহিষ্কৃত আহ্বায়ক শফিকুল ইসলাম সেন্টু।

জাতীয় প্রেসক্লাবে এই গণপদত্যাগ উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠান শুরুর আগে একে একে সাক্ষর করে পদত্যাগ করেন তারা। বিষয়টি নিশ্চিত করেছেন বহিষ্কৃত প্রেসিডিয়াম মেম্বার সুনীল শুভ রায়। তিনি বলেন, এই পদত্যাগের তালিকা আরও লম্বা হবে।

এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম পাঠান। এতে আরও যোগ দেন বহিষ্কৃত ভাইস চেয়ারম্যান সিলেট ২ আসনের সাবেক সংসদ সদস্য ইয়াহ হিয়া চৌধুরী, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কমিটির সদস্য শাহীন আরা সুলতানা রিমাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সভায় বলা হয়, পর্যায়ক্রমে আরও নেতা পদত্যাগ করবেন। সেইসঙ্গে জাতীয় পার্টি নতুন করে ব্রাকেটবন্দী করার ইঙ্গিত দেয়া হয়। সভা শেষে নেতাকর্মীরা চেয়ারম্যান ও মহাসচিবের বিরুদ্ধে নানা স্লোগান দেন।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

সৌদিতে ২০ হাজারের বেশি নাগরিক গ্রেপ্তার

ই-অরেঞ্জের পরিচালক মাসুকুর গ্রেফতার

গণতন্ত্রবিরোধী অপশক্তির ষড়যন্ত্র থেমে নেই : তারেক রহমান

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সহযোগিতায় দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

ভোলায় উচ্ছেদ অভিযানে হামলা, পৌরসভার ৩ গাড়িতে আগুন

কোনো বছরেই মার্চের আগে সব বই দেয়া হয়নি: শিক্ষা উপদেষ্টা

তৃতীয়-চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগও পিএসসির মাধ্যমে: জনপ্রশাসন মন্ত্রী

নির্বাচনে বিজিবি রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ থাকবে : মহাপরিচালক

ছাত্রলীগের এক নেত্রীকে হেনস্তা-মারধর, মধ্যরাতে ইডেন কলেজে বিক্ষোভ

ছাত্রলীগের এক নেত্রীকে হেনস্তা-মারধর, মধ্যরাতে ইডেন কলেজে বিক্ষোভ

বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল