Saturday , 24 August 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

১৭ বছর পর সচল আব্দুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব

প্রতিবেদক
Newsdesk
August 24, 2024 11:50 pm

নিজস্ব প্রতিবেদক :

বিএনপির ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আউয়াল মিন্টুর সব ব্যাংক হিসাব প্রায় ১৭ বছর পর সচল হলো। একই সঙ্গে তার স্ত্রী নাসরিন ফাতেমা আউয়াল ও ছোট ছেলে তাবিথ আউয়ালরও সব হিসাব সচল করা হয়েছে।

গত বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা শাখা থেকে (সিআইসি) এ সংক্রান্ত একটি চিঠি বাংলাদেশ ব্যাংকের পাঠানোর প্রেক্ষিতে এসব ব্যাংক হিসবা সচল করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

তত্ত্বাবধায়ক সরকারের শাসনামলে ২০০৭ সালের ১ আগস্ট আব্দুল আউয়াল মিন্টুসহ তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব করেছিল এনবিআরের গোয়েন্দা শাখা (সিআইসি)। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বহুবার এনবিআরে আব্দুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব সচলের আবেদন করলেও তা করা হয়নি।

এর আগে গত ১৯ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সব ব্যাংক হিসাব প্রায় ১৭ বছর পর সচল করা হয়।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত