Monday , 20 April 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

১৮ দেশে কর্মী পাঠানোর চুক্তি হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রতিবেদক
Newsdesk
April 20, 2026 8:07 pm

নিজস্ব প্রতিবেদক : 

বাংলাদেশ থেকে কর্মী পাঠানোর বিষয়ে ১৮টি দেশের সঙ্গে সমঝোতা স্মারক বা চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী৷

সোমবার (২০ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিকুর রহমান মোজাহিদের তারকা চিহ্নিত প্রশ্নের লিখিত জবাবে মন্ত্রী এ তথ্য জানান। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রীর পক্ষে একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক উত্তর দেন ৷ এ সময় অধিবেশনে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সভাপতিত্ব করেন।

মন্ত্রী বলেন, “সৌদি আরবের পর অন্যতম বড় শ্রমবাজার মালয়েশিয়া। মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করার লক্ষ্যে সরকার কাজ করছে। প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে এপ্রিল মাসের ৮ থেকে ১১ তারিখ পর্যন্ত এ মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহদী আমিন এবং আমি দেশটি সফর করেছি। মালয়েশিয়ার সরকারের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। আশা করছি, অতিদ্রুত দেশটিতে বাংলাদেশি কর্মী প্রেরণের পথ সুগম হবে।”

তিনি বলেন, “বাংলাদেশি কর্মীদের জন্য বন্ধ এবং সঙ্কুচিত শ্রমবাজার মালয়েশিয়া, ওমান, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনে কর্মীর প্রেরণের লক্ষ্যে দেশগুলোর সঙ্গে কূটনৈতিক আলোচনা অব্যাহত আছে।”

আরিফুল হক চৌধুরী বলেন, “বিদেশে দক্ষ কর্মী পাঠানোর উদ্দেশ্যে ১ লাখ ড্রাইভার তৈরীর জন্য ‘দেশ-বিদেশে কর্মসংস্থানের জন্য ড্রাইভিং প্রশিক্ষণ প্রদান’ শীর্ষক প্রকল্পের কার্যক্রম চলছে।”

তিনি বলেন, “সরকারের কূটনৈতিক প্রচেষ্টায় যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের যেসব দেশে বাংলাদেশি কর্মীদের ভিসার মেয়াদ শেষ হয়েছে, তাদের ভিসার মেয়াদ পর্যায়ক্রমে বৃদ্ধি করা হচ্ছে।”

মন্ত্রী জানান, সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রণীত ১৮০ দিনের কর্মপরিকল্পনায় চারটি দেশের সাথে মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং (এমওইউ), মেমোরেন্ডাম অব কো-অপারেশন (এমওসি) এগ্রিমেন্ট স্বাক্ষর করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, জাপানের সঙ্গে স্বাক্ষরিত চুক্তির আওতায় আগামী পাঁচ বছরে ১ লাখ কর্মী প্রেরণের লক্ষ্যে জাপানি ভাষা শিক্ষায় গুরুত্ব আরোপ করা হয়েছে। অধিক হারে কর্মী পাঠানোর লক্ষ্যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ‘জাপান সেল‘ নামে আলাদা সেল গঠন করা হয়েছে।

মন্ত্রী আরো জানান, ২০২৫ সালে ১১ লাখ ৩২ হাজার ৫১৯ জন কর্মীর বিদেশে কর্মসংস্থান হয়েছে। তাদের মধ্যে পুরুষ কর্মীর পাশাপাশি ৬২ হাজার ৩৫২ জন নারী কর্মী রয়েছেন।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

নারায়ণগঞ্জে তিন পুলিশকে কুপিয়ে জখম, ঢাকা থেকে গ্রেপ্তার ১০

নেত্রকোনা প্রেসক্লাব নির্বাচন : সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন অপরাধচিত্রের জাহিদ হাসান

কোটা আন্দোলন ঘিরে লাশের রাজনীতি করতে চায় বিএনপি-জামায়াত

প্রধান বিচারপতি হলেন সৈয়দ রেফাত আহমেদ

মির্জা ফখরুল-আমীর খসরুর রিমান্ড নামঞ্জুর, জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ

শিশু ধর্ষণ মামলায় তিন জনের আমৃত্যু কারাদণ্ড, তিন জনের যাবজ্জীবন

ঢামেকে র‌্যাবের অভিযান: ৫৮ দালালের বিভিন্ন মেয়াদে সাজা

সরকারী বরাদ্দের লবন নিয়ে ইউএনও’র লঙ্কাকান্ড

পরিবহনে বিশৃঙ্খলা শুধু বাড়ছেই, দাবি যাত্রী কল্যাণ সমিতির

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের কমিটি ঘোষণা