Monday , 30 September 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

৯৯৯-এর রেসপন্স টাইম আরও কমিয়ে আনা হবে : আইজিপি

প্রতিবেদক
Newsdesk
September 30, 2024 8:15 pm

নিজস্ব প্রতিবেদক :

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর সেবা অতি দ্রুত সেবাগ্রহীতার কাছে পৌঁছাতে রেসপন্স টাইম আরও কমিয়ে আনার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম।

আইজিপি আজ সোমবার রাজধানীর আব্দুল গনি রোডে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর কার্যালয় পরিদর্শনকালে এ নির্দেশ দেন।

বাংলাদেশ পুলিশের টেলিকম অ্যান্ড ইনফরমেশন ম্যানেজমেন্টের (টিঅ্যান্ডআইএম) অতিরিক্ত আইজি ওয়াই এম বেলালুর রহমান এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

পুলিশ প্রধান বলেন, জনগণ যাতে দ্রুততম সময়ে জরুরি সেবা পায় তা নিশ্চিত করতে হবে। তিনি সেবা প্রদানকারীদের জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশের সেবাসমূহের মধ্যে জাতীয় জরুরি সেবা ৯৯৯ জনগণের কাছে অত্যন্ত গ্রহণীয়। দেশের জনগণ সাদরে সেবাটি গ্রহণ করেছেন। তিনি এ সেবা প্রদানের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার নির্দেশ দেন।
আইজিপি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন ধরনের অ্যাপস ও প্ল্যাটফর্মের মাধ্যমে ৯৯৯-এর সেবার পরিধি বাড়ানোর আহ্বান জানান।

উল্লেখ্য, জনগণকে পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স সেবা প্রদানের লক্ষে ২০১৭ সালে জাতীয় জরুরি সেবা ৯৯৯ চালু করা হয়। প্রতিষ্ঠার পর থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত ৯৯৯-এ ৫ কোটি ৭০ লাখ ৯৮ হাজার ৪৩১টি কল এসেছে। সেবা প্রদানযোগ্য কলের মধ্যে ৮৩.০৮ ভাগ পুলিশি সেবা, ৮.১৫ ভাগ ফায়ার সার্ভিস এবং ৮.৭৮ ভাগ অ্যাম্বুলেন্স সেবা প্রদান করা হয়েছে।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

ময়মনসিংহে ২৭ ও কুমিল্লায় ২৫ শতাংশ ভোট পড়েছে: ইসি

ঈদ যাত্রায় ১১ দিন বন্ধ থাকবে পণ্যবাহী বাল্কহেড চলাচল

প্রাথমিকের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের তথ্য গুজব: প্রতিমন্ত্রী

প্রাথমিকের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের তথ্য গুজব: প্রতিমন্ত্রী

কক্সবাজারে মা-মেয়েকে গলাকেটে হত্যা

তিন মাসও যায়নি রাস্তায় রাস্তায় অবরোধ, কেন এই ভয়াবহ হিংসা, প্রশ্ন মির্জা ফখরুলের

অবসরের ৬ মাসের মধ্যে বেসরকারি শিক্ষক-কর্মচারীকে ভাতা দিতে হবে

কুমিল্লার সেই নারীর ভিডিও সামাজিক মাধ্যম থেকে সরাতে নির্দেশ

‘মব ভায়োলেন্স’ থেকে সরে আসতে হবে: ফখরুল

মনপুরায় বিপন্ন প্রজাতির কাছিম উদ্ধার

ওয়ালটনে স্ট্র্যাটেজিক রিকভারি ও রিপোর্টিং এক্সিলেন্স শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত