Friday , 21 August 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. কুষ্টিয়া
  10. কৃষি ও প্রকৃতি
  11. ক্রীড়াঙ্গন
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. গাইবান্ধা
  15. গাজীপুর

ইসলামী যুব আন্দোলনের নেতাকে হত্যার প্রতিবাদে মহাসড়কে বিক্ষোভ

প্রতিবেদক
Newsdesk
August 21, 2026 4:24 pm

নারায়ণগঞ্জ প্রতিনিধি :

নারায়ণগঞ্জ বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতাকে হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন সংগঠনটির নেতাকর্মীরা। শুক্রবার (২১ আগস্ট) সকাল ৯টার দিকে বন্দরের মদনপুর এলাকায় মহসড়ক অবরোধ করেন তারা।

কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম শেখ জানান, আধা ঘণ্টার অবরোধের কারণে মহসড়কের দুই পাশে কয়েক কিলোমিটার যানজট দেখা দেয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার রাতে বন্দরে রিকশার গ্যারেজ লুটের ঘটনার মামলা তুলে না নেওয়ার জেরে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের বন্দর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হাসান বুলবুলকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। নিহত বুলবুল একই এলাকার রাজা মাস্টারের ছেলে।

এলাকাবাসী জানান, চব্বিশের গণঅভ্যুত্থানে যোগ দেওয়ায় বুলবুলের গ্যারেজে সিফাত বাহিনী লুটপাট করে। এ ঘটনায় সিফাতকে প্রধান আসামি করে বন্দর থানায় একটি মামলা হয়। মামলা তুলে নিতে সিফাত প্রায় হুমকি দিতেন বুলবুলকে।

ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুলকে হত্যার ঘটনায় আটককৃতরাইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুলকে হত্যার ঘটনায় ছয়জনকে আটক করা হয়

বৃহস্পতিবার রাতে সালেহনগর এলাকায় বুলবুলকে একা পেয়ে মামলা তুলে নিতে ফের হুমকি দেন সিফাত ও সঙ্গে থাকা লোকজন। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে ধারালো অস্ত্র দিয়ে বুলবুলকে কুপিয়ে জখম করে ফেলে পালিয়ে যায় তারা। পরে আশেপাশে লোকজন বুলবুলকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামাল উদ্দীন জানান, ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল হত্যা মামলায় সিফাত বাহিনীর প্রধান শেখ সিফাতসহ ৯ জনকে আটক করা হয়েছে।আইনানুগ কার্যক্রম শেষে তাদের আদালতে পাঠানো হবে।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

Share via
Copy link