Tuesday , 6 October 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

কক্সবাজারে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু

প্রতিবেদক
Newsdesk
October 6, 2026 6:49 pm

জাফর আলম, কক্সবাজার ব্যুরো:

কক্সবাজারে ব্যাটারি চালিত ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে এক নারী পর্যটকের মৃত্যু হয়েছে।মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা এলাকার সড়কে এ ঘটনা ঘটে। সৈকতে দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসনের কর্মী মাহবুব আলম এই তথ্য নিশ্চিত করেছেন।

নিহত সীমা আক্তার কুমিল্লার দেবিদ্বার এলাকার ফাতেমা তুজ জোহরা মহিলা মাদ্রাসার আলিম ২য় বর্ষের ছাত্রী। নিকট স্বজনদের সঙ্গে কক্সবাজার ভ্রমণে এসেছিলেন তিনি।জেলা প্রশাসনের কর্মী মাহবুব আলম জানান, ইজিবাইকে চলাচলের সময় ওই নারী পর্যটকের ওড়না পেঁচিয়ে তিনি গুরুতর আহত হন। পরবর্তীতে তাকে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে। স্বজনদের আলাপ করে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন তিনি।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত