বৃহস্পতিবার , ৩০ মে ২০২৪ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

কৃমিনাশক ওষুধ দিনে ৩ বার করে ৩ মাস খেতে প্রেসক্রিপশন!

প্রতিবেদক
Newsdesk
মে ৩০, ২০২৪ ৪:১৪ অপরাহ্ণ

চাঁদপুর প্রতিনিধি :

কৃমিনাশক ওষুধের ডোজ দিনে তিনবার করে তিন মাস খেতে প্রেসক্রিপশন দিয়েছেন সুমাইয়া আজাদ প্রাপ্তি নামে একজন এমবিবিএস চিকিৎসক। এই অবাক প্রেসক্রিপশন দেখে অনেকেই চমকে গিয়েছেন।

চাঁদপুরের জেলার ফরিদগঞ্জ উপজেলার মজিদিয়া ট্রাস্টের আইডিয়াল ডায়গনস্টিক সেন্টারে তিনি স্ত্রী, প্রসূতি গাইনি, মেডিসিন রোগের অভিজ্ঞ এবং সনোলজিস্ট পরিচয়ে নিয়মিত রোগী দেখেন। তিনি রংপুর মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস সিএমইউ আল্ট্রা এবং বিএমডিসি ( রেজি: এ- ১৩০৩৮৮) নিবন্ধনকৃত।

তার এই প্রেসক্রিপশন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার ঝড় উঠে।

তবে ডাক্তার সুমাইয়া আজাদ প্রাপ্তি নিজের ভুল স্বীকার করেছেন। তিনি বলেছেন কলমের ভুলেই এমনটা হয়েছে। ভিডিও বক্তব্যে তিনি দাবী করেন, ক্যালসিয়ামের ওষুধ এলজেনটা ডিএস লিখতে চেয়ে সেটা কলমের ভুলে এলবেন ডিএস হয়ে গেছে।

এ বিষয়ে মজিদিয়া ট্রাস্ট্র আইডিয়াল ডায়গনস্টিক সেন্টারের পরিচালক মাহবুবুর রহমানের মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসাদুজ্জামান জুয়েল বলেন, ‘আমি জানতে পেরেছি তিনি ওই ডায়াগনস্টিক সেন্টারে গত তিন মাস রোগী দেখছেন। বিষয়টি দুঃখজনক। ব্যবস্থাপত্র লেখার সময় চিকিৎসকদের আরও সতর্ক হওয়া প্রয়োজন। আমি বিষয়টি খতিয়ে দেখবো।’

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

এমপি আনার হত্যা: খুনের পর চামড়া ছাড়িয়ে টুকরো করা হয় মরদেহ

নাফিজ সরাফাতের বিরুদ্ধে মানিলন্ডারিং আইনে অনুসন্ধান করছে সিআইডি

রাজশাহী বিশ্ববিদ্যালয় গভীর রাতে গালিগালাজ ও মারধর করে আবাসিক ছাত্রকে বের করে দিল ছাত্রলীগ

রাজশাহী বিশ্ববিদ্যালয় গভীর রাতে গালিগালাজ ও মারধর করে আবাসিক ছাত্রকে বের করে দিল ছাত্রলীগ

খালেদা জিয়ার মাগফিরাত কামনায় গুলশানের দোয়া মাহফিলে তারেক রহমান

কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ৫

রাজধানীতে শিশু ধর্ষণের অপরাধে গৃহশিক্ষকের মৃত্যুদণ্ড

মাদারীপুরে সংঘর্ষের ঘটনায় ১৪৪ ধারা জারি

তামাকের ‘প্রকাশ্যে ব্যবহার নিষিদ্ধ’ করার প্রস্তাব দেওয়া হবে: তথ্যমন্ত্রী

আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ, প্রজ্ঞাপন জারি

শুধু ইলেকশন দেওয়ার জন্য আমরা দায়িত্ব নিইনি: উপদেষ্টা রিজওয়ানা