Sunday , 9 June 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

খুলনায় বাস-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

প্রতিবেদক
Newsdesk
June 9, 2024 9:03 pm


খুলনা প্রতিনিধি :

খুলনায় বাসের সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজন নিহত হয়েছেন। রোববার (৯ জুন) দুপুরের দিকে খুলনা-সাতক্ষীরা সড়কের বাবু খান মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জেলার পাটকেলঘাটা এলাকার সরুলিয়া গ্রামের শিশুবর দাসের ছেলে আশুতোষ দাস (৬৫), পাটুয়াখালি এলাকার চিত্তরঞ্জন ঘোষের ছেলে মোহনলাল ঘোষ (৬৪) ও তার স্ত্রীর মৃত্যু হয়। তার পরিচয় পাওয়া যায়নি।

খর্নিয়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক মুন্সি পারভেজ হাসান জানান, দুপুরে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা একটি বাস (খুলনা মেট্রো-ব-১১-০২১৮) ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের (ঢাকা-মেট্রো-গ-২১-৭২২১) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে প্রাইভেট কারচালকসহ তিনজনের মৃত্যু হয়। মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে।

সর্বশেষ - জেলার খবর