Wednesday , 12 August 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. কুষ্টিয়া
  10. কৃষি ও প্রকৃতি
  11. ক্রীড়াঙ্গন
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. গাইবান্ধা
  15. গাজীপুর

খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা

প্রতিবেদক
Newsdesk
August 12, 2026 2:55 pm

খুলনা প্রতিনিধি :

খুলনার রূপসা উপজেলায় মেসার্স রূপসা ব্রিকস নামের একটি ইটভাটার ভেতরে ঢুকে ফখরুল শেখ (৩৫) নামে এক যুবদল কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে উপজেলার নৈহাটি ইউনিয়নের কিসমত খুলনা গ্রামে নিজেদের মালিকানাধীন ইটভাটায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত ফখরুল শেখ নৈহাটি গ্রামের বাসিন্দা। তিনি রূপসা কলেজের সাবেক ছাত্রনেতা ও বর্তমানে যুবদলের কর্মী হিসেবে যুক্ত ছিলেন। চার ভাই ও এক বোনের মধ্যে তিনি সবার ছোট এবং দুই কন্যাসন্তানের জনক।

স্বজনরা জানান, মেসার্স রূপসা ব্রিকস ইটভাটাটি ফখরুলদের। ভাটায় বিভিন্ন সময় চুরির ঘটনা ঘটায় নিরাপত্তার জন্য তিনি মাঝেমধ্যে রাতে সেখানে পাহারার দায়িত্ব পালন করতেন। ঘটনার রাতেও তিনি ইটভাটার ভেতরে অবস্থান করছিলেন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, রাত আনুমানিক ১টার দিকে কয়েকজন দুর্বৃত্ত ইটভাটার ভেতরে প্রবেশ করে ফখরুলকে গুলি করে পালিয়ে যায়। গুলির শব্দ শুনে স্থানীয়রা গিয়ে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন। পরে তাকে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তবে কারা কী কারণে ফখরুলকে গুলি করে হত্যা করেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। হত্যাকাণ্ডের পেছনে পূর্ববিরোধ, রাজনৈতিক বিরোধ নাকি অন্য কোনো কারণ রয়েছে, তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।

রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রাজ্জাক মীর বলেন, পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। হত্যাকাণ্ডের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

জিম্মি জাহাজ উদ্ধারে শান্তিপূর্ণ আলোচনা চলছে: পররাষ্ট্রমন্ত্রী

খুলনায় হাত-পা বাঁধা, মুখে পলিথিন জড়ানো লাশ উদ্ধার

সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তুরস্ক

ভোটের দিনসহ ৪৮ ঘণ্টার হরতাল ডাকল বিএনপি

সাবেক মৎস্যমন্ত্রী ও ৩ এমপির বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান শুরু

এসএসসি পরীক্ষার্থী বিপ্লব হাসান হত্যা, গ্রেফতার ১

আনিসুল হকের ১৪৬ কোটি টাকার অবৈধ সম্পদ, দুদকের মামলা

২০২৫ সালের মধ্যে নির্বাচন হতে পারে: আসিফ নজরুল

বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের সঙ্গে স্বাস্থ্য ও তথ্য উপদেষ্টার মতবিনিময়

রোহিঙ্গাদের নিজ দেশে পূর্ণ নাগরিক মর্যাদায় দ্রুত প্রত্যাবর্তন নিশ্চিত করা জরুরি : পররাষ্ট্রমন্ত্রী