Thursday , 18 January 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

গোপালগঞ্জে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ২, আহত ১০

প্রতিবেদক
Newsdesk
January 18, 2024 1:46 pm


গোপালগঞ্জ প্রতিনিধি :

গোপালগঞ্জের বিজয়পাশায় বাস ও ট্রাকের সংঘর্ষে নারীসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১০ জন। তাদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক।

বুধবার (১৭ জানুয়ারি) রাত আড়াইটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে উপজেলার বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয়- খুলনার ডুমুরিয়ার রাজুর স্ত্রী সায়মা বেগম (২৪) ও রূপসার মিজান শেখ (২৮)।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়। এরপর গুরুতর আহত ৫ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠায়। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের ওসি মো. আবুল হাসেম মজুমদার বলেন, ‘বাসটি যাত্রী নিয়ে ঢাকা থেকে সাতক্ষীরায় যাচ্ছিল। পথে ঢাকা-খুলনা মহাসড়কে উপজেলার বিজয়পাশা এলাকায় উল্টো দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা

তরুণদের পরিবর্তনের স্বপ্ন দেখার আহ্বান প্রধান উপদেষ্টার

ভিনিসিয়াসের সাথে চুক্তি নবায়নের পরিকল্পনা করছে রিয়াল

‘মিধিলি’র’ তাণ্ডবে ৮ জনের মৃত্যু

জহির উদ্দিন স্বপনের পদত্যাগ, হলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা

সোশ্যাল মিডিয়ায় নির্বাচন নিয়ে পোস্ট-মন্তব্য করতে পারবেন না পুলিশ সদস্যরা: সিআইডি প্রধান

জুনে মূল্যস্ফীতি কমে ৯.১৬ শতাংশ, তবু স্বস্তি ফেরেনি

মুক্তাগাছায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে তিন নারীসহ নিহত ৪

ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ না হলে ক্লাসে ফিরবেন না শিক্ষার্থীরা

জিম্মি নাবিকদের মুক্ত করতে সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে : পররাষ্ট্রমন্ত্রী