Tuesday , 7 November 2023 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

চট্টগ্রামে বাস-অটোরিকশা সংঘর্ষ: নিহত ৭

প্রতিবেদক
Newsdesk
November 7, 2023 2:50 pm

চট্টগ্রাম ব্যুরো :

চট্টগ্রামের হাটহাজারীতে একটি দ্রুতগামী বাস ও একটি সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে ৭ জন মারা গেছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

মঙ্গলবার (৭ নভেম্বর) বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

নাজিরহাট হাইওয়ে থানার ওসি আদিল মাহমুদ বলেন, ভাটিয়ারী থেকে যাত্রী নিয়ে আসা একটি সিএনজি অটোরিকশা বড়দিঘির পার হয়ে ফটিকছড়ির দিকে যাচ্ছিলো। আর বাসটি ফটিকছড়ি থেকে চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছিলো। সিএনজি অটোরিকশাটি চারিয়া বোর্ড স্কুল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বাসটি চাপা দিলে এই দুর্ঘটনা ঘটে।

ওসি আরও বলেন, ধারণা করছি নিহতরা সকালেই সিএনজি অটোরিকশার যাত্রী এবং একই পরিবারের সদস্য হতে পারে। তারা মাইজভাণ্ডার শরীফের দিকে যাচ্ছিলেন বলে জেনেছি।

হাটহাজারী ফায়ার সার্ভিস স্টেশনে কর্মকর্তা শাহাজাহান বলেন, বাস এবং সিএনজিচালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষে সাত জন নিহত হয়েছেন। উদ্ধার কাজ চলছে।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

Share via
Copy link