Monday , 28 October 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

চট্টগ্রাম মেডিকেল কলেজের ৭৫ শিক্ষার্থী বহিষ্কার

প্রতিবেদক
Newsdesk
October 28, 2024 9:04 pm


চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রাম মেডিকেল কলেজের ৭৫ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। সর্বোচ্চ ২ বছর আর সর্বনিম্ন ৬ মাসের বহিষ্কার আদেশ দেওয়া হয়েছে। বহিষ্কার হওয়া প্রায় সবাই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তালিকায় আছেন এমবিবিএস ও ইন্টার্ন শেষ করা চিকিৎসকও।

কলেজ ক্যাম্পাস ও ছাত্রাবাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকার পরও ছাত্ররাজনীতির নাম ভাঙিয়ে একক কর্তৃত্ব, গোষ্ঠীগত আধিপত্য এবং ব্যক্তিগত হিরোইজম প্রদর্শন, ছাত্রাবাসে অবৈধ অনুপ্রবেশ, অবৈধভাবে রুম দখল, অঙ্গীকার ভঙ্গসহ কলেজের শিক্ষার পরিবেশ নষ্ট, মারধর ও সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত থাকায় তাদের বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

সোমবার (২৮ অক্টোবর) চট্টগ্রাম মেডিকেল কলেজের একাডেমিক কাউন্সিলের সভায় বহিষ্কারের এ সিদ্ধান্ত নেওয়া হয়।

মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. জসিম উদ্দিন ও মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. তসলিম উদ্দীন বহিষ্কার আদেশে সই করেন।

৭৫ শিক্ষার্থীর মধ্যে ৭ জনকে দুই বছর, ১৫ জনকে ১ বছর ৬ মাস, ৩৭ জনকে ১ বছর ও ১৬ জনকে ৬ মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।

মেডিকেল কলেজ সূত্র জানিয়েছে, বহিষ্কার তালিকায় ১৭ জন ইন্টার্ন চিকিৎসক আছেন। তালিকায় এক নম্বরে থাকা এমবিবিএস ৫৯ ব্যাচের মুশফিকুন ইসলাম চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের শিশু সার্জারির বিভাগের মেডিকেল অফিসার।

এ ছাড়া ১১ জনকে শিক্ষার্থী ও অভিভাবকের মুচলেকায় অব্যাহতি দেওয়া হয়েছে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

‘তারেক রহমানের শিগগিরই বাংলাদেশে আসা উচিত’

‎টেকনাফে শিক্ষক পরিবারের ওপর ভূমিদস্যুদের হামলায় গুরুতর আহত ৩ সহোদর : থানায় মামলা ‎

রজনীকান্তের ‘কুলি’ ছাড়াল ৫০০ কোটির ক্লাব

হামলায় এসআইয়ের চোখ নষ্ট: রিমান্ডে ৪ ‘হিজড়া’

থানার ভেতরে পুলিশ পরিদর্শককে থাপ্পড় : কৃষক দল নেতা গ্রেপ্তার

রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল পুলিশের কাছে জমি বিক্রির পর সেই জমি ফের বিক্রি করে বসুন্ধরার কাছে

খালেদার অসুস্থতা নিয়ে বিএনপি নেতারা রাজনীতি করছেন : ওবায়দুল কাদের

বাধ্যতামূলক অবসরে কৃষ্ণ পদ রায় ও ডিআইজি মোজাম্মেল হক

‘টাকা পে’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ফের শিক্ষার্থীদের সড়ক অবরোধ