Sunday , 17 March 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

চালককে হত্যার পর অটোরিকশা ছিনতাই, গ্রেফতার ২

প্রতিবেদক
Newsdesk
March 17, 2024 5:46 pm

শেরপুর প্রতিনিধি :

শেরপুরের নালিতাবাড়ীতে অটোরিকশাচালক মোশাররফ হত্যার রহস্য উদঘাটন ও মূল হোতাসহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৭ মার্চ) দুপুরে শেরপুরের পুলিশ সুপার মোনালিসা বেগম তার কার্যালয়ে সাংবাদিকদের কাছে এ বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে ১৬ মার্চ রাতে নালিতাবাড়ীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ হত্যাকাণ্ডের মূল হোতা আলমগীর হোসেন (২৪) ও তার সহযোগী নূরুল ইসলাম (৬৫) কে ধরা হয়।

গ্রেফতার আলমগীর হোসেন নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি গ্রামের আ. জব্বারের ছেলে এবং নূরুল ইসলাম একই উপজেলার কালাকূমা গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে।

পুলিশ সুপার জানান, আসামি আলমগীর ও নিহত অটোরিকশা চালক মোশাররফ পূর্ব পরিচিত ছিল। আলমগীর ট্রাক্টরচালক। সে বেশকিছু টাকা ঋণ করে ঢাকায় চলে গিয়েছিল। সেখানেই সে অটোরিকশা ছিনতাইয়ের পরিকল্পনা করে বাড়ি চলে আসে। গত ১৩ মার্চ রাতে জেলার নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি বাজার থেকে মোশাররফের অটোরিকশা ভাড়া করে আলমগীর। এরপর নির্জন স্থানে নিয়ে মাদক দ্রব্য খাইয়ে মোশাররফকে হত্যা করে এবং অটোরিকশাটি ছিনতাই করে পালিয়ে যায়।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত