Saturday , 22 August 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. কুষ্টিয়া
  10. কৃষি ও প্রকৃতি
  11. ক্রীড়াঙ্গন
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. গাইবান্ধা
  15. গাজীপুর

ছোট শহরের যানজট জনজীবনকে দুর্বিষহ করে তুলেছে

প্রতিবেদক
Newsdesk
August 22, 2026 7:01 pm

আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা প্রতিনিধি : 

বর্তমান নগরজীবনের সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি হলো যানজট। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত শহরের রাস্তাগুলো যেন স্থবির হয়ে থাকে। অফিসগামী মানুষ শিক্ষার্থী ব্যবসায়ী সবাইকে প্রতিনিয়ত এই দুর্ভোগ পোহাতে হয়। সময়মতো গন্তব্যে পৌঁছানো এখন আর স্বাভাবিক বিষয় নয় বরং এক ধরনের দৈনন্দিন সংগ্রাম। তবে যানজট শুধু সময়ের অপচয়ই নয় এটি অর্থনীতি পরিবেশ এবং মানুষের মানসিকস্বাস্থ্যের ওপরও মারাত্মক প্রভাব ফেলছে। তাই এই সমস্যার গভীরতা বোঝা এবং কার্যকর সমাধান খোঁজা এখন সময়ের দাবি।

সাতক্ষীরার ছোট শহরের যানজট এখন জনজীবনকে দুর্বিষহ করে তুলেছে। বিশেষ করে আশাশুনি অঞ্চল থেকে আসা যাত্রীবাহী বাস ও খুলনাগামী চিংড়িবাহী মালবাহী গাড়িগুলোর কারণে প্রতিদিন শহরের ভেতরে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে।

বর্তমানে আশাশুনিগামী বাসগুলো সাতক্ষীরার বাস টার্মিনাল থেকে নিউমার্কেট সড়ক হয়ে শহরের বিভিন্ন মোড় ঘুরে চলাচল করে। সরু এবং শহরের মধ্যে হওয়ায় এই সড়কগুলোতে বাস চলাচলের কারণে যানজট আরও প্রকট আকার ধারণ করছে।

অন্যদিকে সাতক্ষীরার আশাশুনিতে প্রচুর পরিমাণে বাগদা ও গলদা চিংড়ি উৎপাদন হয়। কিন্তু শহরের যানজটের কারণে খুলনাগামী চিংড়িবাহী গাড়িগুলোকে শহরের ভেতর দিয়ে চলাচল করতে হয়। এতে সময় নষ্ট হওয়ার পাশাপাশি চিংড়ি নষ্ট হয়ে ব্যবসায়ীদের আর্থিক ক্ষতি হচ্ছে।

এই সমস্যার স্থায়ী সমাধানে সরকারের একটি পরিকল্পনা দীর্ঘদিন যাবৎ রয়েছে। প্রস্তাবিত সড়কটি বিনেরপোতা থেকে বেতনা নদীর পাড় মাছখোলাবাজার হয়ে সোজা আশাশুনি সড়কে উঠবে। অর্থাৎ সাতক্ষীরা সদরের ধুলিহর ইউনিয়নের দোহাখোলা পর্যন্ত এই বাইপাস সড়কটি নির্মিত হওয়ার কথা রয়েছে।

সাতক্ষীরা সচেতন নাগরিক কমিটি – সনাকের ২১ দফা প্রস্তাবনার মধ্যে সাতক্ষীরা-বিনেরপোতা-আশাশুনি সংযোগ সড়ক নির্মাণের দাবিটি অন্যতম গুরুত্বের সাথে উত্থাপন করা হয়েছিল।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে সড়কটি দীর্ঘদিন যাবত নির্মাণের প্রস্তাবনা আসলেও বহুদিন হয়ে গেলেও এখন পর্যন্ত নির্মাণ কাজ তো দূরের কথা জমি অধিগ্রহণের কাজও শুরু হয়নি।

বিশেষজ্ঞদের মতে এই সড়ক নির্মাণ হলে যানজট কমবে আশাশুনিগামী বাস ও খুলনাগামী ভারী যানগুলোকে আর শহরের ভেতর দিয়ে ঢুকতে হবে না। ফলে নিউমার্কেট, টার্মিনাল ও শহরের বিভিন্ন মোড়ের ওপর চাপ এক ধাক্কায় অর্ধেক হয়ে যাবে।

অর্থনীতির গতি বাড়বে চিংড়িবাহী গাড়িগুলো দ্রুত খুলনা পৌঁছাতে পারবে। এতে রপ্তানিতে গতি আসবে এবং ব্যবসায়ীরা লাভবান হবেন।

নদীর সুরক্ষা বেতনা নদীর বাঁধ টেকসই হবে এবং এটি সাতক্ষীরার অন্যতম দৃষ্টিনন্দন একটি রিভারভিউ রোড হিসেবে রূপ নেবে।

সাতক্ষীরাকে একটি আধুনিক, যানজটমুক্ত ও ব্যবসাবান্ধব শহর হিসেবে গড়ে তুলতে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এই বাইপাস সড়কটির নির্মাণ এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে।

সাতক্ষীরাবাসী প্রধানমন্ত্রী বর্তমান সরকার এবং আমাদের স্থানীয় অভিভাবক মাননীয় সংসদ মহোদয়ের সদয় দৃষ্টি আকর্ষণ করছেন।

 

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

আইএলও-তে বাংলাদেশের বিরুদ্ধে চলমান অভিযোগ প্রত্যাহারের আহ্বান

কুমিল্লার সীমান্ত দিয়ে  পাসপোর্ট ও ভিসা ছাড়াই ভারতের আসা- যাওয়ায়  ৩  নারী আটক

গর্ভের শিশুর লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্ট

সাতক্ষীরায় সাবেক ওসি ও এসআইয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সাবেক মন্ত্রী ইমরান আহমেদসহ ১০৩ জনের বিরুদ্ধে মানবপাচারের মামলা

স্বাধীনতার ঘোষণা দিতে রাজি ছিলেন না শেখ মুজিব, দিয়েছেন জিয়াউর রহমান: স্পিকার

নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের বক্তব্যে চিন্তিত নয় সরকার: ওবায়দুল কাদের

কিশোর গ্যাংয়ের প্রশ্রয়দাতার বিরুদ্ধে ব্যবস্থা : ডিবি প্রধান

সংস্কার-নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ চাইলেন জামায়াত আমির

হাদি হত্যার বিচার অবশ্যই হবে, সরকার অঙ্গীকারবদ্ধ : ফরিদা আখতার

Share via
Copy link