Saturday , 25 January 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেয়া হবে না: উপদেষ্টা মাহফুজ

প্রতিবেদক
Newsdesk
January 25, 2025 5:15 pm

চাঁদপুর প্রতিনিধি :

আওয়ামী লীগকে আর নির্বাচনে অংশ নিতে দেয়া হবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, তারা ফেরত এলে আবারও ফ্যাসিবাদ ফিরে আসবে।

শনিবার (২৫ জানুয়ারি) চাঁদপুরের হাজীগঞ্জে এক পথসভায় তিনি এসব কথা বলেন। নিজ জেলা লক্ষ্মীপুরের রামগঞ্জে যাওয়ার পথে চাঁদপুরে হাজিগঞ্জ বাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে উপদেষ্টা মাহফুজ আলমকে শুভেচ্ছা জানানো হয়।

মাহফুজ আলম বলেন, বাংলাদেশে দিল্লিপন্থীরা আর সুযোগ পাবে না। বিএনপি জামায়াতসহ বাংলাদেশপন্থীরাই এদেশে রাজনীতি করবে। এই দেশে আর কোনো বাকশালের সুযোগ দেয়া হবে না।

নির্বাচন নিয়ে মাহফুজ আলম বলেছেন, ফ্যাসিবাদী হাসিনা সরকার যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছে সেগুলো সংস্কার করে নির্বাচন দেয়া হবে। ন্যূনতম সংস্কার না করে নির্বাচন দিলে জনগণ তাদের অধিকার পাবে না।

তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে যারা ক্ষমতায় আসবেন তারা দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করবেন। কিন্তু আওয়ামী লীগের পুনর্বাসন কোনোভাবেই এই দেশে দেয়া হবে না।

উপদেষ্টা মাহফুজ আলম বলেন, বিগত খুনি হাসিনা সরকারের বিচার নিশ্চিত করাই এই সরকারের প্রধান লক্ষ্য। বিগত ১৬ বছরের খুন, গুম ও ধর্ষণের বিচার না হওয়া পর্যন্ত এই সরকারের লক্ষ্য পূর্ণ হবে না।

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

একটা-দুটো অঘটনে পুরো আলেম সমাজকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করানো হয় : শফিকুর রহমান

জুলাই সনদের খসড়ার তীব্র বিরোধিতা এনসিপির

এবার জনপ্রতি ফিতরা সর্বনিম্ন ১১০ টাকা, সর্বোচ্চ ২৮০৫

শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে খেলার জন্য ফিট শান্ত

‘রোহিঙ্গাদের ফেরত পাঠানো না গেলে অস্থিরতা তৈরি হতে পারে’

মোংলা বন্দরকে আন্তর্জাতিক বন্দর করা সম্ভব: সাখাওয়াত

ঈদুল ফিতরে সংবাদপত্রে ৫ দিন ছুটি চায় ডিআরইউ

নির্বাচনে সর্বোচ্চ পর্যবেক্ষক পাঠাবে ইইউ

জাতীয় নিরাপত্তায় আধুনিক প্রযুক্তি ও সমন্বয়ের বিকল্প নেই: প্রতিরক্ষা উপদেষ্টা

চারঘাটে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেলে থাকা ৩ বন্ধুর