Saturday , 3 October 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

একটা-দুটো অঘটনে পুরো আলেম সমাজকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করানো হয় : শফিকুর রহমান

প্রতিবেদক
Newsdesk
October 3, 2026 6:18 pm

অপরাধচিত্র প্রতিবেদক : জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দু-একটি অঘটনের কারণে আলেম সমাজকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করা হয়। মাদরাসা শিক্ষাব্যবস্থাকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করানো হয়।
৩ অক্টোবর শনিবার কাকরাইলের আইডিইবি ভবনে আয়োজিত জাতীয় মুফাসসির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। বাংলাদেশ মাজলিসুল মুফাসসিসিন এই সম্মেলনের আয়োজন করে। সম্মেলনের সভাপতিত্ব করেছেন জাতীয় সংসদের সংসদ সদস্য অধ্যাপক মাওলানা নুরুল আমিন।
জামায়াতে ইসলামীর আমির বলেন, আল্লাহর কালামের দিকে মানুষকে ডাকার, প্রিয় নবীর আমলের দিকে মানুষকে ডাকার, এটা করার আগে অবশ্যই আত্মপর্যালোচনা করতে হবে। আজকের তাফসীরের চেয়ারে বসার আগে কোন কথাটা বললে আপনার আমলের সঙ্গে মিল থাকবে, এটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। এমন কোনো কথা বলা যাবে না, ভালো হলেও না, যে আমল আপনি করেন না। আগে আপনাকে আমল করতে হবে। তারপরে আপনার অধিকার বর্তাবে আরেকজনকে ডাকা।
তিন বলেন, ব্যক্তিগতভাবে পর্যালোচনা আমাদের বাধ্যতামূলক। সামষ্টিকভাবে দেশে মাদরাসা আছে, খানকা আছে, মারকাজ আছে, আলিয়া আছে, কওমি আছে। এই জায়গাগুলোতে যদি কোনো দুর্বলতা থাকে, তাহলে স্কুলে বেশি আছে, কলেজে বেশি আছে, ইউনিভার্সিটিতে বেশি আছে। আল্লাহর ওয়াস্তে, আল্লাহর দোহায় দিয়ে বলি, ওগুলোর সঙ্গে তুলনা করবেন না। ওগুলো আমাদের আদর্শ না, যে আমরা ওগুলোর সঙ্গে তুলনা করব।
ডা. শফিকুর রহমান বলেন, দুই-একটি অঘটনের কারণে গোটা ওলামা সমাজকে আসামির কাঠগড়ায় দাঁড় করানো হয়। মাদরাসার শিক্ষা ব্যবস্থাকে আসামির কাঠগড়ায় দাঁড় করানো হয়। কেন? এই কারণে যে সাদা কাপড়ে দাগ বেশি লাগে, তাই না? সমর্থন দিলে না, কেউ দেওয়ার কথা না। সাদা কাপড়ে দাগ বেশি লাগে না, দাগ বেশি ভাসে, দেখা যায়। অল্প হলেও দেখা যায়।
‘একটা কাপড় যদি গাঢ় রঙের হয়, সেখানে দাগ পড়লে ওটা বোঝা যায় না। আর কালো হলে তো কিছুই বোঝা যায় না। তো যাদের চরিত্র কালো, ওখান থেকে খুঁজে পাবেন না কিছুই আপনি। কিন্তু যার চরিত্র ভালো, ওখানে একটু হালকা দাগ লাগে, দেখা যাবে। কেয়ারফুল হতে হবে এই জায়গাটায়।’

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

নাফিজ সরাফাতের বিরুদ্ধে মানিলন্ডারিং আইনে অনুসন্ধান করছে সিআইডি

রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৪

স্ত্রীকে নৃশংসভাবে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

সীমান্তে ঢুকে গুলি : মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে কড়া বার্তা

চোখে চোখে রেখেই ডেভিড ইমনকে ‘খুঁজছে’ পুলিশ!

ফেব্রুয়ারিতে নির্বাচন ধরে এগোচ্ছে বিএনপি, হাইকমান্ডের ‘মনিটরিংয়ে’ মনোনয়ন প্রত্যাশীরা !

যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী বৃষ্টির মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার

শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি আইন অনুযায়ী নিষ্পত্তি হবে: ভারত

টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করছে বাংলাদেশ

যারা অপরাধ করেছে, যথাযথ আইনের মাধ্যমে তাদের শাস্তি হোক: রিজভী