Saturday , 21 November 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

ফুলপুরে অসময়ের বৃষ্টিতে মাঠেই ভিজল কাটা ধান, বিপাকে কৃষক

প্রতিবেদক
Newsdesk
November 21, 2026 6:37 pm

তপু রায়হান রাব্বি, ফুলপুর(ময়মনসিংহ)প্রতিনিধিঃ
মাঠে মাঠে দুলছে পাকা সোনালি ধানের শীষ। পরিশ্রমের পর ফুলপুর অঞ্চলের কৃষকদের চোখে এখন কেবলই ফসল ঘরে তোলার স্বপ্ন। তবে সেই স্বপ্নে বাধা হয়ে দাঁড়িয়েছে হেমন্তের বৃষ্টি।
যেখানে অগ্রহায়ণ মাসে আমন ধান কেটে ঘরে তোলা ও নবান্ন উৎসবে ব্যস্ত থাকার কথা, ঠিক তখনই শুরু হয়েছে বৃষ্টি।বৃহস্পতিবার সকাল থেকেই ফুলপুরের আকাশে জমে ওঠা মেঘ। তারপর শুক্রবার (২০ নভেম্বর) মধ্যেরাত থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন কৃষকেরা।

মাঠজুড়ে সোনালি ধানের সমারোহ। কোথাও পাকা ধান কাটা নিয়ে ব্যস্ত ছিলেন কৃষক, কোথাও চলছিল মাড়াই ও ঘরে তোলার প্রস্তুতি। নতুন ফসলের আশায় কৃষকের মুখে যখন স্বস্তির হাসি, ঠিক তখনই বৈরী আবহাওয়া সেই আনন্দে দুশ্চিন্তার ছায়া ফেলেছে। শুক্রবার সকাল থেকে শুরু হওয়া বৃষ্টিতে মাঠের পাকা ও কাটা ধান ভিজে যাওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন ফুলপুরের কৃষকর

আমন ধান শুধু একটি ফসল নয়, গ্রামীণ অর্থনীতির অন্যতম প্রধান অবলম্বন। এ ফসল ঘরে তোলার মধ্য দিয়েই কৃষকের সারা বছরের খাদ্যনিরাপত্তা ও পারিবারিক ব্যয়ের বড় একটি অংশ নিশ্চিত হয়। তাই মাঠের ধান নিরাপদে গোলায় ওঠার অপেক্ষায় রয়েছেন ফুলপুর উপজেলাবাসীর কৃষকরা। তাঁদের প্রত্যাশা, বৈরী আবহাওয়ার শঙ্কা কাটিয়ে শেষ পর্যন্ত ঘরে উঠবে কষ্টে ফলানো ফসল।

ফুলপুর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি আমন মৌসুমে উপজেলার ১টি পৌরসভা সহ ১০টি ইউনিয়ন মোট ২২ হাজার ১৮০ হেক্টর জমিতে রোপা আমন ধানের আবাদ হয়েছে। এরই মধ্যে প্রায় ৪০ শতাংশ জমির ধান কেটে ঘরে তুলেছেন কৃষকেরা। এ বছর উচ্চফলনশীল স্বর্ণ, ব্রি-৫১, ৭৫, ৮৭, ৯০, ৯২, ৯৩, ৯৪, ৯৫, ১০৩ এবং বিনাধান-১৭ ও ২৬ জাতের পাশাপাশি বিভিন্ন হাইব্রিড জাতের ধান, চিনি করে তুলসী মালা চাষ করেছেন কৃষকেরা।

উপজেলার পয়ারী গ্রামের কৃষক নুরুল আমীন বলেন, ‘প্রায় ৩শ শতাংশে জমির ধান মাছে পড়ে আছে। শ্রমিকের সংকট থাকাই বুধবার মাত্র ১১৫ শতাংশের জমির ধান কেটে জমিতে বিছিয়ে রেখেছে। হঠাৎ বৃষ্টি শুরু হওয়ায় চিন্তায় পড়ে গেছি। আরও ভারী বৃষ্টি হলে কাটা ধান নষ্ট হয়ে যেতে পারে। বৃষ্টির কারণে ধান ঠিকমতো ঘরে তুলতে পারব কি না, তা নিয়ে চিন্তায় আছি। ভালো ফলনের পাশাপাশি আশানুরূপ দাম পেলেই আমাদের পরিশ্রম সার্থক হবে।’

পৌর এলাকার আমিনুল, সদর ইউনিয়নের হারুন আর রশীদ, মতি বলেন, নিজের জমি সহ আরো জমি বর্গা নিয়ে চাষ করছি। ধান চাষের জন্য অনেক টাকা ঋণ নিতে হয়েছে। কিন্তু এবার শ্রমিক সংকট সহ তাদের মজুরি বেশি এবং ধানের দামও কম। তার ওপর অসময়ের বৃষ্টিতে ধান নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। শুধু ধান নয়, বৃষ্টির কারণে গবাদি পশুর খাদ্য হিসেবে ব্যবহৃত খড় সংগ্রহ নিয়েও দুশ্চিন্তায় পড়েছি। মাঠে থাকা খড় ভিজে নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।’
তাক্ওয়া অসহায় সেবা সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক তপু রায়হান রাব্বি বলেন,

কৃষকদের ভাষ্য, কাটা ধান ও খড় মাঠে পড়ে থাকা অবস্থায় হালকা বৃষ্টির পর যদি ভারী বৃষ্টি শুরু হয়, তবে একদিকে যেমন ধান ভিজে নষ্ট ও অঙ্কুরোদগমের ঝুঁকি তৈরি হবে, অন্যদিকে শুকাতেও দীর্ঘ সময় লাগবে। সব মিলিয়ে ফলন নষ্ট হওয়া ও শুকানোর জটিলতায় বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ার আশঙ্কা রয়েছে। ঘনঘন মেঘলা আকাশের দিকে তাকিয়ে আর প্রকৃতির খামখেয়ালিপনার সঙ্গে লড়ে এখন একটাই লক্ষ্য ফুলপুর উপজেলার কৃষকদের—যেকোনোভাবে কষ্টের ফসলটুকু নিরাপদে ঘরে তোলা।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা সাদিয়া ফেরদৌসী বলেন, অসময়ের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে মাঠে থাকা কাটা ধানের কিছুটা ক্ষতির আশঙ্কা রয়েছে। তবে কৃষি বিভাগের মাঠপর্যায়ের কর্মকর্তারা সার্বক্ষণিক কৃষকদের পরামর্শ দিচ্ছেন। আবহাওয়া কিছুটা স্বাভাবিক হলেই দ্রুত মাঠ থেকে কাটা ধান নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া এবং পাকা ধান কেটে ফেলার পরামর্শ দেওয়া হচ্ছে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

৩১ আগস্টের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে মাঠ কর্মকর্তাদের ইসির নির্দেশ

স্ত্রী-সন্তানসহ নাঈমুল ইসলাম খানের ১৬৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রোববার থেকে কম দামে ইলিশ বেচবে সরকার

৮৪.৪ শতাংশ ইন্টারনেট ব্যবহারকারীর প্রধান দক্ষতা কপি-পেস্ট

নেত্রকোনায় পারিবারিক বিরোধের জেরে সংঘর্ষ, টেঁটাবিদ্ধ হয়ে যুবক নিহত

সিআইডি’র ভারপ্রাপ্ত অ্যাডিশনাল আইজির দায়িত্বে গাজী জসীম

খেলা শুরুর আগেই মাঠ ছেড়ে চলে গেছে বিএনপি : তথ্যমন্ত্রী

বাসে ডাকাতি ও শ্লীলতাহানীর অভিযোগ না নেওয়া ওসি প্রত্যাহার

বিএনপির আন্দোলন এখন মুখে মুখে, বাস্তবে নেই: কাদের

শিশু আয়ানের মৃত্যু নিয়ে তদন্ত কমিটির রিপোর্ট সন্দেহজনক: হাইকোর্ট