Tuesday , 20 February 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

বিএনপির আন্দোলন এখন মুখে মুখে, বাস্তবে নেই: কাদের

প্রতিবেদক
Newsdesk
February 20, 2024 7:42 pm


নিজস্ব প্রতিবেদক :

বিএনপির আন্দোলন এখন মুখে মুখে হওয়ার দলটির শান্তিপূর্ণ কর্মসূচিতে কোনো বাধা দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনর রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বিএপির আন্দোলন এখন মুখে মুখে, বাস্তবে কোনো আকার নেই। তবে সহিংস তৎপরতা, সন্ত্রাস, অগ্নিসন্ত্রাস- এসব উপাদান যদি আন্দোলনে যুক্ত হয়, তাহলে বাধা আসবে।

আর তারা শান্তিপূর্ণ কর্মসূচি দিলে আমরা বাধা দেব কেন- এ প্রশ্নও তোলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

তিনি বলেন, বিএনপি এখন সব দোষ সরকারের উপর চাপাচ্ছে। যখন তখন যেকোনো ইস্যুতে মার্কিন দূতাবাসে নালিশ করছে।

‘বাংলাদেশে বিরোধী দলের যে রাজনীতি, মূল ইস্যুই হলো যতো দোষ নন্দ ঘোষ সরকার। সরকারই সব অপরাধে অপরাধী। তারা নালিশ করতে যায় মার্কিন যুক্তরাষ্ট্রে,’ বলেন কাদের।

তিনি বলেন, বিএনপি নেতা মঈন খান মার্কিন দূতাবাসে গিয়ে নালিশ করেছেন, দেশে মানবাধিকার নেই, গণতন্ত্র নেই। বিএনপি নেতাদের কাছে জানতে চাই, ৫৪ দলের সরকার বিরোধী যে ঐক্য জোট, জোটের শরিকরা কোথায়?

‘সেই ঐক্য কোথায়? জগাখিচুড়ি ঐক্যজোট কোথায়? এখন সরকারের ওপর দোষ দিয়ে পার পাওয়া যাবে,’ প্রশ্ন তোলেন ওবায়দুল কাদের।

তিনি মনে করেন, ২৮শে অক্টোবরেরর নাশকতার ঘটনায় বিএনপি নেতারা জেলে গেছে। আর সে কারণেই জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি। কিন্তু জাতীয় নির্বাচনকে সামনে বিএনপি নেতা কর্মীদের গ্রেফতার করা হয়নি।তাদের কৃতকর্মের জন্য জেলে পাঠানো হয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সংঘর্ষের বিষয়ে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ব্যবস্থা হচ্ছে, নতুন করে চিন্তা-ভাবনা করছি। দলে সিদ্ধান্ত হয়েছে, এসব ঘটনার পুনরাবৃত্তি রোধে যতটা কঠোর হওয়া যায়।

ছাত্রলীগের নেতাকর্মীদের কৃতকর্মের জন্য অভিযুক্তদের বিরুদ্ধে দলের পক্ষ থেকে কঠোর অবস্থান থাকবে বলেও মন্তব্য করেন তিনি।

সর্বশেষ - রাজনীতি